Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 2 months ago

    🌏 প্রকৃতির প্রতিশোধ 🔥
    — জাহিদুল জামি

    আমি প্রকৃতির নিয়মে এক প্রহমান সৃষ্টি,
    কত যুগ ধরে সহ্য করে পথ চলেছি
    দেখেছি তোমাদের নির্মমতার ইতিহাস।
    আমার বুক চিরে তৈরি হয়েছে নগর,
    আমার গাছ কেটে বানানো হয়েছে সভ্যতা,
    আমার নদীর বুক থেকে তুলে নিয়েছো জীবন।
    তারপরেও আমি ছিলাম নীরবতার প্রতীক হোয়ে,
    তোমাদের লোভের বোঝা বয়ে নিয়েছি
    একটি শব্দও করিনি উচ্চারণ।

    আমি দেখেছি মোহেঞ্জোদারোর পতন,
    দেখেছি রোমের ছাই হয়ে যাওয়া চাকচিক্য শহর
    আমি সাক্ষী ছিলাম মায়া সভ্যতার নিঃশেষ হওয়ার,
    আমি শুনেছি উজ্জ্বল শহরগুলোর স্তব্ধ কান্না
    যখন মহামারী এসে গ্রাস করেছে মানুষকে।
    তোমরা ইতিহাস লিখেছো শক্তির গল্প,
    কিন্তু আমি লিখেছি প্রতিশোধের অনিবার্যতা।

    তোমাদের যুদ্ধ আমাকেই পোড়ায়,
    তোমার পাতানো খেলায় অসহায় দেশ
    বোমার ধোঁয়া আমার আকাশ ঢেকে ফেলে,
    প্লাস্টিকের স্রোতে আমার নদী শ্বাস নেয় না।
    তবু তোমরা কি মনে করো আমি নির্বাক!
    না, আমি নির্বাক নই, আমি অপেক্ষায় আছি।

    কেন মনে করো আমি চিরকাল সহ্য করবো?
    একদিন আমি আমার ক্রোধ উগরে দেবো।
    আমার বাতাস বিষ হয়ে উঠবে,
    আমার সমুদ্র গিলে নেবে শহর,
    আমার আগুনে সব গ্রাস করবে শহর-গ্রাম
    এই চিরচেনা জনপদ।
    একটি একটি করে শোধ নেবো প্রতিটি অত্যাচারের।

    তোমাদের ইটের শহর একদিন বালি হয়ে উড়বে,
    তোমাদের সভ্যতা একদিন ইতিহাসের ধুলায় মিশবে।
    প্রস্তুত হও!
    আমি প্রকৃতি,
    আমার বুকের তীব্র জ্বালা একদিন পাই পাই করে
    তোমাদের হিসাব চুকিয়ে দেবে!

    ১৭.০৩.২০২৫

    3
    3 Comments
    • প্রকৃতি যদফিন প্রতিশোধ নিবে সেদিন আর কারো হাত থাকবেনা। জেনেশুনে আমরা প্রকৃতির সাথে অন্যায় করি।😭

    • প্রতিবেশ আর প্রকৃতি আমাদের জীবনেরই অংশ। প্রকৃতির ক্ষতি মানে মানুষের নিজেরই ক্ষতি। এই সত্যটাই আমরা কেউ বুঝি না।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar