-
সত্যের টুটি যারা;
গলা চেপে ধরিলা,
তোমরা তো মানুষের,
রূপে এক গরিলা!
সত্যতে যদি বা;
এতোটাই ভয় হয়,
জেনে নিও দিন শেষে;
সত্যেরই জয় হয়।
সত্য সে উন্মুখ;
বিচারের চেতনায়;
তোমাদের আবেগেতে,
ভালবাসা এতো নাই।
ভান করো সত্যকে,
ভালবাসো মন দিয়ে;
সত্যের স্মৃতি কেনো?
মুছিতেছো পণ দিয়ে!
পণ দিয়ে মুছিতেছো,
করিতেছো বাদ তাই;
বেঈমানী মিশে যেনো,
মননে ও আত্নায়!
বিচারের মুখোমুখি;
তুমি হবে আমিও,
এইসব ভেবে নিয়ে;
বিচারেতে নামিও।
বোধকরি মাথা গেলো;
বুঝিবার বোধ নাই,
জেনে নিও এসবের,
কোন ঔষুধ নাই।
এবেলাতে থেমে যাও;
যদিও তা ন্যায় না,
প্রকৃতিও প্রতিশোধ;
অসময়ে নেয় না।
সময়ের শোধবোধ;
সময়েতে চলে যে,
সত্যের বাঁধাবুলি;
সত্যই বলে যে।
করিতেছো যা-ই করো;
জানিও তা অন্যায়,
এইসব ঘুচে যাবে ;
ভেসে যাবে বন্যায়।1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

ছোট ছোট বাক্য আর সহজ ছন্দে চমৎকার উপস্থাপন।