Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 2 months ago

    🌎 আমার একলা আকাশ 🏡
    –জাহিদুল জামি।

    তোমার চোখে যখন একলা নিস্তব্ধতার আকাশ,
    এ যেন পৃথিবী ও আকাশের মেলবন্ধন,
    যেখানে নেই কোনো শব্দ ,
    শুধু অনুভূতির গভীরতা—একটি শান্ত সাগর,
    সেখানে ভেসে যাই,
    উপলব্ধিতে আসে বাতাসের মৃদু স্পর্শ।
    তখন পাশে অথচ অনেক দূরে,
    যেন গোধূলির আলোয় হারিয়ে যাওয়া
    এক ঝাঁক নীড় হারা পাখি,
    হৃদয়ের প্রতিটি স্পন্দনে নামটি আঁকা,
    নিরব ধ্বনিতে বাজে অবিরাম সুর,
    সেই সুরে ভাসি আমি। তোমার
    হাসিতে পৃথিবী যেন এক নতুন রঙে সাজে
    হাসি হয়ে ওঠে মোনালিসার নিরবতা,
    যতটুকু ছোঁয়া লাগে,
    জীবন যেন সজীব হয়ে ওঠে।

    প্রতিটি নিঃশ্বাস যেন বাঁচার সাহস যোগায়।
    দূরে থেকেও অনুভবে উপস্থিতি,
    নতুন সূর্যের মতো আকাশ জুড়ে—
    আমি আর আমাদের গল্প,
    যা মুহূর্তকে জড়িয়ে রাখে অনন্ত কালের বাঁধনে।
    এক নিঃশব্দ আকাশ যেখানে শুধু তুমি আর আমি,
    শব্দহীন কথারা গেঁথে যায় চিরচেনা সুর।
    প্রতিটি মুহূর্তে স্বপ্ন ঘিরে থাকে,
    দূরত্ব যতই হোক অনুভবে থাকো কাছে—
    জীবনের অদৃশ্য সঙ্গী হয়ে,
    যেখানে পথের শেষ সেখানে নীরব পায়ের ছাপ,
    ছায়ার মাঝে তোমার অস্তিত্ব।
    ভালোবাসাই বেঁচে থাকার আলো,
    যতক্ষণ শ্বাস ততক্ষণ স্পর্শ—
    জীবনের প্রতিটি ছায়া থাকবে হাতের মুঠোয়।
    আমরা আর আমাদের ছোট্ট পৃথিবী
    যেখানে ভালোবাসাই চিরকাল সত্য,
    আর তুমি আমার একমাত্র পৃথিবী।

    ছবি ঃ জাহিদুল জামি।
    ১৯.০৩.২০২৫

    4
    2 Comments
Skip to toolbar