Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 2 months ago

    💥 বালুকা বেলায় 🌈
    — জাহিদুল জামি

    মরুর দেশে মনে হয় আমি একা,
    তপ্ত বালুর মাঝে।
    আমি দূরে বসে ভাবি,
    কেমন আছো, কোথায় আছো?
    সূর্য যখন ঢলে পড়ে
    রক্তিম পশ্চিম আকাশে
    তোমার সুখের ছায়া খুঁজে ফিরি
    ভরা সন্ধ্যার প্রতিফলকে।
    রাতের তারায় তোমার কালো চোখ
    চাঁদের আলোয় তোমার হাসি।
    প্রতিটি নিশ্বাসে অনুভব করি
    তোমার মিষ্টি সুবাসের বাতাস।
    তুমি যেন মরুর বুকে ফুটেথাকা ফুল,
    কষ্টের মাঝে শুস্ক হাসি হাসো।
    আমি সেই বাগানের মালিক ,
    তোমার খুশিতে বেঁচে থাকি ধরার মাঝে।
    প্রতিটি দিন গুনি আমি পরতে পরতে
    কবে হবে আবার দেখা।

    তোমার জমানো স্পর্শের অপেক্ষায়,
    বসে থাকি একা এক নিবিষ্টে।
    তুমি আমার স্বপ্নের জালে বোনা
    হৃদয়ের সাগরের মণিমুক্তা।
    তোমার ভালোবাসায় জীবন আমার,
    সুখের সোনালী সূর্য।
    দূরত্ব যতই হোক না কেন আজ
    প্রেম আমাদের সেতু।
    মরুর বালুতে লিখি আমি
    তোমার নামের কবিতা।
    তুমি আমার জীবনের আঁকা ছবি
    অন্ধকারে প্রদীপ।
    তোমার প্রেমে উজ্জ্বল হলো,
    আমার হৃদয়ের আলপনা।

    ছবি স্বত্ত্বঃ জাহিদুল জামি।
    ১৯ মার্চ ২০২৫

    3
    1 Comment
Skip to toolbar