-
স্কার্টের সঙ্গে ঝগড়া
স্কার্টটা দুই দিন হলো পরা শুরু করেছি। স্কার্টটা পরে অনেক আরাম পাচ্ছি। পিটন এন্ড পার্কারের স্কার্ট। ব্র্যান্ডের জিনিস পরার মজাই আলাদা। তবে স্কার্টটার সঙ্গে আমার ঝগড়া চলছেই। আমি তাকে বলেছিঃখুব ছোট দুইটা ফুটা থাকার কারণে তুমি ভদ্র হয়ে রাস্তায় এসে পরেছ। তোমার দাম অনেক কমে গেছে। সেজন্যই তোমাকে আমি ভালোবাসি। যদি তুমি থাকতে ইউরোপীয় বাজারে তোমার দাম দশ বা পনের গুণ বেড়ে যেত। তখন আর তোমাকে ভালোবাসতাম না।
সেও বলে দুইটা ছোট ফুটা না থাকলে আমি আমেরিকা চলে যেতাম। তোমার মতো লোক আমার নাগাল পেতনা।
আমি বলি শ্রেফ তোমার ওই ফুটা দুইটার কারণে বড়লোকের মেয়েরা তোমাকে চাচ্ছে না তাই তোমাকে এতো ভালোবাসি। যদি বড়লোকের মেয়েরা তোমাকে চাইতো তাহলে শ্রেফ তোমাকে ঘৃণা করতাম। আর ফুটা দুইটাই তোমাকে এতো সাধারণ করেছে যে তোমাকে অনেক সুইট লাগছে। যদিও গোলাপি রংটা আমার ভীষণ অপছন্দের। কী আর করা। বিভিন্ন রংয়ের সুতা দিয়ে কাথা স্টিচ দিয়ে নিয়েছি। যাই বলো পরে খুব আরাম পাচ্ছি। এখন থেকে রাস্তা থেকে ব্র্যান্ডের সব ফেলে দেওয়া কাপড় কিনব।
দূর ছাই তাও স্বীকার করেছ যে আমাকে পরে আরাম পাচ্ছ! স্কার্টের জবাব।
হু খুব আরাম। এখন থেকে আভিজাত্য হারিয়ে যারা রাস্তায় নেমে আসে সেইসব লোকের সঙ্গেও মিশব। ওই যাদের দুইটা ছোট ছোট ফুটা থাকে আরকি!
1 Comment
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03


দুর্দান্ত স্যাটায়ার!