-
🌎 কবিতা: অনন্ত কাব্যের সভ্যতা 💒
— জাহিদুল জামি।(( বিশ্ব কবিতা দিবসে সকল কবিতা প্রেমী, চিন্তক ও স্বপ্নদ্রষ্টাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কবিতা শুধু শব্দ নয়, এটি সভ্যতার আত্মা, মানবতার চেতনা, সময়ের মহাকাব্য। ))
শব্দেরা কি মরে যায়?
নাকি জন্ম নেয় নক্ষত্রের মতো—
আলো হয়ে অন্ধকার ভেদ করে?
আজ কবিতারা সব ছুটি নিয়েছে
গদ্যে-পদ্যে স্বপ্ন বিলাসিতায়।কবিতা কি শুধু হৃদয়ের ভাষা?
নাকি সে সময়ের মহাকাব্য
যা মহাদেশের সীমানা ভেঙে
চিরন্তন বিপ্লবের রক্ত হয়ে ওঠে?
তুমি কি দেখেছ কবিতার চিত্রকল্প?
যেখানে রঙেরা কথা বলে,
তুলি হয়ে ওঠে কালপুরুষের অভিজ্ঞান।
পিকাসোর ক্যানভাসে যে আর্তনাদ,
সেটাই তো কবিতার শেকড়!যখন গ্রীসের দর্শন জন্ম নেয়
সক্রেটিসের ঠোঁটে ঝরে পড়ল হিতোপদেশ,
যখন গ্যালিলিও আকাশে তাকিয়ে দেখলো
গ্রহদের অসীম নাচ গোধূলি আভায়,
তখনও এক অলিখিত কবিতা
লিখে যায় ক্রমান্বয়ে সভ্যতা!আর তুমি বলছো কবিতারা মরে গেছে?
কবিতা তো সেই আগুন,
যা স্পার্টাকাসের বিদ্রোহে জ্বলেছে,
যা গ্যালিলিওর চোখে আকট্য প্রমান
নক্ষত্রের সন্ধান এনে দিয়েছিল,
যা রবীন্দ্রনাথের কলমে
মানবতার সুর হয়ে গেয়েছে!
বাংলার বাতাসে যে কবিতা
সেটা পদ্মা- মেঘনা ঢেউয়ে বাজে,
ঢাকার রাস্তায়,
রাজু চত্বর শাহবাগের ইট-পাথরে!কবিতা কি কেবল প্রেম?
নাকি সে যুদ্ধের লেলিহান আগুন?
নাকি সে মানবতার নবজাগরণ?
এই সভ্যতার পাথর-চাপা বুকে
কবিতাই তো একমাত্র দীপশিখা,
যা পাঠকের হৃদয় জাগিয়ে
নতুন ইতিহাস লিখে যায় কালান্তরে !২১.০৩.২০২৫
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah

নক্ষত্র মরে যায় কিন্তু ভালোবাসা কখনো মরেনা।