-
অরুণ আলোর দেখা
– শরীফ এমদাদ হোসেনজানো?
আমাদের খুবই মেঘলা সময় যাচ্ছে ইদানিং
আগুন ফুটছে মনে, অসহ্য গুমোট
তবুও বলেনি কেউ
দেশের দু’চোখে আসবো নিয়ে রোদ
ফাগুন হাসিঅনেক গলির নাম পাড়া, মহল্লা, মসজিদ
অনেক বাড়ির নাম, লোকজন তস্কর
আজও আমি চিনি না বলেই
বারবার ফিরে ফিরে আসি
মনে মনে এঁকে ফেলি পল্টন গুলিস্তান
গোলাপ শাহ মাজারভাবি, হয়তো বা ডাক দেবে কেউ
সমস্ত দরজা বন্ধ হলেও ফিরতেই হবে পুনর্বারকতলোক দেশান্তরি হয় পাখির মতন
নদীও সমুদ্রের দিক, বাতাস উত্তর দক্ষিণ
শুনিনি কখনো আমি সর্বনামে ডেকে গেলে
ফেরেনা সুদিন
এই যে অনাহূত কষ্ট মানুষের, যত অনাচার
জীবনের যেখানে ভরসাটি নেই আর
কী করে ভাসবো আলোয়, দেখাবো দিশা?আশাবাদী হতে তবু দোষ দিও না
ঝড় আর ঝঞ্ঝা শেষে অরুণ আলোর দেখা মিলবেই2 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera

ঝড় আর ঝঞ্ঝা শেষে অরুণ আলোর দেখা মিলবেই………………………কবিতা দিবসের শুভেচ্ছা