-
( যশোর-জেলার-আঞ্চলিক-ভাষায় )
কবিতা: **মনের মিছিল**
কবি: জে,এফ,
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°❤️°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°তুই জানিস না, কিন্তুক আমি জানি,
তোর নামডা মনের ভেতর একখান শিকড় গাঁথছে,
হামেশা একরাশ বৃষ্টি লয়ে,
তোর নাম উচ্চারিত হলেই বুকডা কেমন যেন ঝড়ের মতোন বাজে।হেই তুই, ক্যান বুঝস না?
ক্যান আমার চোখের ভাষাডা পড়স না?
রাত-বিরেতে যখন চাঁদের আলো মলিন হয়,
আমি তখনো তোরেই ভাবি,
মনের ভেতর একখান নদী বয়ে যায়,
যার তীরতেও আমার স্বপ্ন, আর মাঝিতেও শুধু তুই।তুই খেয়াল করস না,
আমি কতবার তোর পথের ধুলাডা উড়ায়ে নিছি,
তুই হাঁটলে আমার বুকডা দোলে,
তোর হাসির শব্দে পাখিরা গান ভোলে,
আর আমি?
আমি বসে থাকি—
চোখের কোনে স্বপ্নের ফানুস জ্বালায়ে।তোর মনডা কি কড়কড়ে শুখনা পাতার মতোন?
কেউ ভিজাইতে পারে না?
আমি কতোবার চাইলাম,
একটু খানি জায়গা দিবি?
তুই ফিরলি না,
শুধু চলছস, আনমনে, যেন আমি কোনো পাতার দাগ!তোর ছোঁয়ার আকুলতায় আমি প্রতিদিন মরি,
তবু তুই বুঝস না!
যশোরের আম্রকাননের বাতাস জানে,
এই মনডা একলা পুড়ে,
শুধু তোর না বোঝার দুঃখে।হেই তুই,
একদিন যদি বুঝস,
আমার দিকে ফিরিস,
দেখবি,
এই মনডা তোর লাগি কতদিন ধইরা বসে আছে—
নদীর পাড়ের বাতাসের মতোন,
চুপচাপ, তোর অপেক্ষায়……….✍️[ ২৮.০৩.২০২৫ ]
1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!