-
বৃষ্টি বৃষ্টি
এই বৃষ্টিতে একজন মাতাল
রাস্তার পাশে হিস্যু করে আর বলে–যীশু, যীশুকেতো কোথাও দেখি না!
যীশু বড়ুয়া, আমার বন্ধু
সে ছিল বাসায়
ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবে, এই আশায়
ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিল।
জানালার ওপাশে দুইটা ভেজা কাক
গোত্তা খেয়ে ইলেকট্রিক তারে যেইনা বসে
বিকট আওয়াজ তুলে বিদ্যুৎ চলে যায়।
এই বর্ষা দুপুরে আরাম কেদারায় বসে
দেখতেছিলাম হিন্দি সিনেমা
নায়িকা মেয়েটাও বৃষ্টির নিচে চন্সে ডান্স মারে।
বউ এসে বলে–আন্ধারে বইসা আছো!
এই লও, ঝালমুড়ি খাও; এই বৃষ্টি থামবার নয়।
বৃষ্টিতে বৃষ্টির কথাও মনে আসে;
তা বড়ো পুরাতন স্মৃতি
কচুপাতা মাথায় কারা যেন হেঁটে যায়!11 Comments
Friends
TARIN
@tarin
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair



অনেক সুন্দর লিখছো অভিমানী মন।অভিমান করে কবিতা লিখতে কখনও ভুল যেও না।তোমার কবিতার অপেক্ষায় থাকবো।