-
প্যালেস্টাইন। প্যালেস্টাইনএকটি দেশ নয় একটি আবেগ। অন্তরজালে কিছু ফিলিস্তিনি মানুষের সাথে আমার পরিচয় হয়েছে কাজে মাধ্যমে। একবার তাদের এক জনকে জিগ্যেস করেছিলাম, প্যালেস্টাইন কেমন আছে? সে কোন উত্তর দেয় নি।
অন্তরজালে কোথাও দেশ হিসেবে লেখা যায় না প্যালেস্টাইন,লিখতে হয় প্যালেস্টিনিয়ান টেরিটোরি।
যাদের সাথে পরিচয় হয়েছিল তারা কখনো বলে না তাদের দেশ কেমন আছে? কারণ প্যালেস্টাইন ছিল একটি বন্দীশালা। নজরবন্দী। আমি বিস্ময়ে এই মানুষ গুলোর থেকে অনুপ্রেরণা নিতাম। কারণ এত যুদ্ধে, যন্ত্রণায়, কষ্টে থেকে তারাও জীবনকে ভুলে যায় নি। আজ সেই প্যালেস্টাইন একটি গোরস্থান। টেলিভিশনে প্রথম সরাসরি প্রচারিত জেনোসাইড। টেলিভিশনে নেট ফ্লিক্স সিনেমার মতো একটি জেনোসাইডের সরাসরি সম্প্রচার চলছে। নাহ আমি ভুল বলছি না।
এক জন লিখেছে, প্যালেস্টাইনের এই দুর্দশায় যারা নীরব ছিলে তারা যেন মানবতার কথা আর না বলে। এক জন লিখেছে, আর বেশি দিন কষ্ট করে দেখতে হবে না। খুব দ্রুত সব শেষ হয়ে যাবে।
আমি সব সময় লিখে এসেছি প্যালেস্টাইন ঘুরে দাঁড়াবে। কিন্তু আজ হতাশ লাগছে। আমার কাছে প্যালেস্টাইন ছিল ফিনিক্স পাখি যে বার বার ঘুরে দাঁড়ায়। আজ বুঝতে পারছি, এই যুদ্ধে আমি পরাজিত। মানুষ কতটা নৃশংস হলে তাদের ওপর ঝাঁপিয়ে পরে যাদের আশ্রয় নেই, খাদ্য নেই, পানি নেই। ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ করার অস্ত্র নেই। এ কি বর্বরতা! যুদ্ধে প্যালেস্টাইন ধ্বংস হয় নি। মানবতা ধ্বংস হয়েছে, মানবতা পরাজিত হয়েছে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

