-
ত্রয়ী-ছন্দে’র কবিতা: অভিজ্ঞতার অরণ্যে
( জান্নাতুল ফেরদৌসী )
===================================================================চোখের নিচে গর্ত—
ঘুম নামে না সহজে,
জেগে থাকি…
অতীতের জঞ্জাল ঘাঁটি।
এই যে আমি—বয়সের বারান্দায় দাঁড়িয়ে,
গুনছি অভিজ্ঞতার শীত-গ্রীষ্ম।
মাথার চুলে খেলা করে সাদা-কালোর সমঝোতা,
কে জিতলো, জানি না।
তবু হেরেছি—
কখনো জেদের কাছে,
কখনো ভালোবাসার দরজায় ঠেকা খেয়ে।আমার কাঁধে ব্যথা—
সে কাঁধে কখন যে দায় চাপালো জীবন,
মনে নেই!
‘আয় রে, তোরে শেখাই সংসারের মানে’—
এমন ক’জন বলেছিল মুখে?
অথচ অভিজ্ঞতা গিলে খেলো সবটুকু।চলছি… চলেছি… এই পথ আঁধারে,
আলো মেলে না, জোনাকির ভরসায়।
দেহ ক্লান্ত, তবু মনটা না হারে—
ভাঙা রাস্তায়, টিকে থাকি আশায়।পদে পদে কাঁটা—
জীবন যেন ব্যথার ক্যানভাস,
আঁকছি তবু রঙে।
ভুলের রেখা দিয়ে,
অভিজ্ঞতা শেখায় কেমন করে
বেঁচে থাকা মানে ধরা না পড়া বৃষ্টিতে।বৃষ্টি নামে অন্তরে,
চোখ ভেজে না,
ভেজে কেবল স্মৃতির খাতা।আমার ভিতরেও এক শিশু বাস করে,
সে আজও হাঁটে নির্জন বালুকাবেলায়।
আহা জীবন!
তুই বড়ো সজাগ এক শিক্ষক—
চাবুক হাতে, কখনো আদরে,
আমায় বানালি কবি!1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


শব্দ আর ছন্দের চমৎকার সম্মিলন