-
কেন, কেন, কেন?
~ শরীফ এমদাদ হোসেনপাশের নদীটা ছোট হয়ে গেছে, চোখের নদীটাও
তবে দুঃখের নদী হয়েছে বড়
আর মন নদী ভাসছে অদ্ভুত প্লাবনে
কাকে রেখে কাকে সামলাবো? মন না দুঃখ?প্রান্তরে বুনে যাওয়া অলীক স্বপ্নেরা আজও
ঝাপটায় ডানা
আজও ধরণা ধরা পিতলের মনে চলছে আধুনিক রঙ করা
প্রথাগত বিরোধের কথা নয়
যত্নের সাথে পালন করা হিংসাকে উসকে দিয়ে
সন্ধ্যার আলো আঁধারে যাকে পাবো তাকে ছুঁই পর্বটা
চলছে দিকে দিক
নিহত বাগানের ফুল পাখি আকাশ মলিন—কেন, কেন, কেন যে জন্ম হলো আমাদের বিরোধের?
আমাদের বৈরিতার?
তাহলে কী অধীনস্থের বসবাসই ভালো ছিলো?
ভালো ছিলো চিরকাল শাসকের চোখ রাঙানি?ফিরতে পারবো না আর
প্রগতির এ উল্লম্ফ যুগে এগোবো সম্মুখে আবার
তাতে যদি বৈরিতা বাড়ে তো— বাড়ুক
অশুভ ভয় কে জয়ের দুরন্ত সাহসে রাখি হাত।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


সময়োচিত প্রশ্ন……………… এই প্রশ্নগুলো আমাদের সবার। আপনাকে ধন্যবাদ।