Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • পাখিরা প্রতিদিন গড়ে কতো উঁচুতে উড়ে?
    ———————————————————-
    শরতের শুভ্র কাশফুল বনে পাখির দুর্নিবার উচ্ছ্বাসের সেই নৈসর্গিক দৃশ্য আজো আমাকে কাছে টানে । হারিয়ে যাই প্রকৃতির গহীনে, কখনো দূর অজানা নৈঃশব্দের জগতে । পাখি প্রকৃতির এক অনুপম সৌন্দর্য । যাও পাখি বলো তারে সে যেনো ভুলে না মোরে । সেই পাখি যখন উড়ে যায় সে কখনো মায়া দেখায় না 🥲💔 । তবুও পাখি আমার প্রিয় । তার ভাষা, প্রাণস্পন্দন এবং সত্তাকে হৃদয় দিয়ে অনুভব করি । সে আমার অনুপ্রেরণার অপার উৎস । বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে বিভিন্ন প্রজাতির পাখি আজ নানা কারণে হুমকির সম্মুখীন । অনেক প্রজাতি বিলীন হয়ে গেছে । দস্যু বা চোরা শিকারি অনেক প্রজাতিকে নৃশংসভাবে হত্যা করছে । অনেকেই আবার মানুষের সখের বশবর্তী হয়ে অসহায়ভাবে বন্দি জীবন যাপনে বাধ্য হয়েছে । পরাধীন জীবনের কি এক নিদারুণ মর্মবেদনা!
    যদিও পাখি স্বাভাবিক এবং নিরাপদ বিচরণে অভ্যস্ত । নিচু আকাশে উড়ন্ত গানের পাখি থেকে শুরু করে উচ্চাকাশে শক্তিশালী পরিযায়ী পাখি প্রতিটি প্রজাতিরই আকাশে নিজস্ব উড়ার ক্ষেত্র রয়েছে । এদের মধ্যে কেউ কেউ মাটির কাছাকাছি, গাছপালা এবং ছাদের মাঝখানে বা দালানের ফাঁকে বাসা বুনন করে আশ্রয় নেয় কিংবা বিচরণ করে । অন্যরা অনেক উপর দিয়ে উড়ে যায়, এমনকি বাণিজ্যিক বিমানগুলো যেখানে উড়ে যায় সেই উচ্চতায়ও পৌঁছায় । পাখিরা পৃথিবীর উল্লম্ব বা খাড়া স্থান কিভাবে ব্যবহার করে তা দেখার সেই আকর্ষণীয় দৃশ্য বা বিষয়টি আমরা বেশিরভাগই কখনো ভাবি না, যা সত্যিই বিস্ময়কর! সীমানাহীন নীল আকাশে কয়েক প্রজাতির পাখি কতো উচ্চতায় উড়ে যায় সেই পার্থক্য নিম্নরূপ:
    Robin > 150 m
    Seagull > 250 m
    Crow > 400 m
    White Eagle > 600 m
    Canada Goose > 800 m
    Falcon > 850 m
    Golden Eagle > 1200 m
    Bar-tailed Godwit > 4000 m
    Ruppell’s Griffon Vulture (Gyps rueppellii) > 11300 m
    যেখানে বাণিজ্যিক বিমানগুলো প্রায় ১১৫০০ মিটার উপর দিয়ে উড়ে যায় । তাই মুক্ত আকাশে পাখি দেখি, পাখি বাঁচাই এবং এক নিরব নিঃশ্বাসে প্রশান্তি অনুভব করি ।

    তথ্যসূত্র: The Brain Maze ।

    3
    2 Comments
Skip to toolbar