-
তবুও ভাবতে চাই
– শরীফ এমদাদ হোসেনওই যে দূরের রাস্তা ধরে চৈত্র শেষে বৈশাখ
আগুনের হল্কা নিয়ে ধীর পায়
পোড়াতে পোড়াতে যাচ্ছে হৃদয়
এমন তো কথা ছিল না,
কথা ছিল মেঘ শেষে বৃষ্টির জলধারা ভেজাবে নিশ্চয়।এই বৈশাখে
শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
নাই বলে-
রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।সত্যিই আগের দিনের মত, দিন আর দিন নাই,
পাল্টে গেছে বৈশ্বিক জলের হাওয়া
তীব্র তাপে হচ্ছে অঙ্গার,
নিভে যাচ্ছে পৃথিবীর সকল চাওয়া।এমন তো ছিল না হবার
বৈশাখ যথেষ্ট ছিল কৃষকের ঘরে ঘরে খুশী ছড়াবার।মানুষও পাল্টে গেছে এইবেলা
তার চলে সারাক্ষণ প্রতাপ প্রভাবের যুদ্ধ যুদ্ধ খেলা
তবুও ভাবতে চাই মারণাস্ত্রের হুঙ্কার বিহীন
অহিংসার সুস্থ পরিবেশ ধরণীতে আসবেই একদিন।3 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


বৈশাখী প্রকৃতি আর সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, মিলেমিশে একাকার। চমৎকার উপস্থাপনা।