-
🤷♀ নামহীন পতিতারা 👰
(এক বিপ্লবী কণ্ঠ, বদলে দাও-বদলে যাও এই সমাজ)
-জাহিদুল জামি।সে দেহ বেচেছে—তাকে তুমি পতিতা বলেছো।
আর তুমি যে বিবেক বেচে
বুক ফুলিয়ে রাজপথে হাঁটো—
তোমার নাম কী?
ঘুষের টেবিলে যখন ন্যায়ের কঙ্কাল সাজাও,
ফাইলের পেছনে চুপিচুপি হাত বদল হয়
ওই সইটা কার? বুকে হাত দিয়ে বলো—
তোমার পদন্নোতির সিরিয়াল কত?
ভালবাসা ছুঁড়ে ফেলে
কারা বিয়ের আগে টাকা দেখে?
বিয়ের পর কে দেয় যৌতুকের ভয়?
তবুও সমাজ বলবে—নারীই নষ্ট!
সিন্ধুকের ভেতর নীতির কঙ্কাল জমা করে
কেউ যখন টেন্ডার দেয়, নিয়োগ দেয়,
পদের বরাদ্দ দেয়—তখন সে কে?
একজন সাদা জামার পতিতা?
অর্থের মোহে যে প্রেম বদলায়,
সঙ্গ বদলায়, সত্য বদলায়—
তাকে তুমি কী নামে ডাকবে?
একজন ধর্ষিতার চিৎকারে পাড়া গাঁ জাগে,
কিন্তু ধর্ষকের ঠিকানা কেউ জানতে চায় না!
তাকে কে গোপন রাখে? ধর্ম? সমাজ? নাকি তুমি?
পতিতা শুধু রাস্তায় দাঁড়ায় না—
সে দাঁড়ায় সংসদে, মঞ্চে, আদালতে।
তফাত শুধু, তাদের কাপড় দামি,
আর মিথ্যে বিশ্বাসে গাঁথা।
নামহীন পতিতারা চৌদিকে ছড়ানো।
তাদের হাতে দেশ, রক্ত, ধর্ম সবই বিকোচ্ছে।
আর আমরা চুপ করে দেখছি!
আজ আমি জিজ্ঞাসা করছি—
যদি বিক্রি হওয়াটাই পতিতাবৃত্তি হয়,
তবে তুমি কাকে নিষ্পাপ ভাবো?শেষ অংক…..
এবার জেগে উঠো, এবার নামহীনদের নাম দাও,
যারা গণতন্ত্র বিক্রী করে।
ভেঙে দাও মুখোশের খাঁচা,
যারা ক্ষমতায় গিয়ে বিশ্বাসঘাতক হয়ে ওঠে
তাদের ইতিহাসে কলঙ্ক লিখো।
যারা বলে, “বিপ্লব চাই!”
তারাই যখন পরে চেয়ারে বসে
রক্ত ভুলে যায়, প্রতিশ্রুতি গিলে ফেলে,
তাদের মুখ চেনো!
এদের সিংহাসনে ছুঁড়ে দাও সত্যের আগুন।
নির্বাচন আসে পুতুল পাল্টে যায়,
কিন্তু পুতুলনাচের আঙুল বদলায় না।
এটাই মুক্তি,এটাই কি বিপ্লব?
তোমরা যারা খালি গায়ে চলছো
রাস্তায় ন্যায় চাইতে,
তোমাদের পিঠে লাঠি চালিয়েছে যারা—
আজ তারাই সংসদে বসে গণতন্ত্রের গান গায়!
বিপ্লব মানে কেবল পতাকা নয়,
বিপ্লব মানে সাফ হিসাব।
কে কে বিকিয়েছে ন্যায়, আর কে কে লুটেছে আশ্বাস!
আজ সেই হিসাবের দিন,আজ বিদ্রোহের দিন।
না-দেখার ভান করো না, কারণ—
এই সমাজের এক পাশে বিশাল পতিতালয়।১৯.০৪.২০২৫
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



সে দেহ বেচেছে—তাকে তুমি পতিতা বলছো।
আর তুমি যে বিবেক বেচে
বুক ফুলিয়ে রাজপথে হাঁটো—