Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এই তো পৃথিবী!
    — শরীফ এমদাদ হোসেন

    রোদে পুড়লেই খাঁটি হয় প্রতারক
    এমন কথা কি বলে গেছে প্রেতলোক?
    সেই তো সেদিন পুড়েছিলো দেশ মাটি
    তারই জন্যে কি, সব হয়ে গেছে খাঁটি?
    না, তা হয় নাই; হবেও না কোনদিন
    মীর জাফরেরা আশা ছাড়ে না তো ক্ষীণ
    পলে পলে ওরা রুয়ে যায় বিষ চারা
    এটা হলো সেই গোপন দলের ধারা।

    যত কোলাহল দেশ নীতি নিয়ে হয়
    গোপন দলের যে পোপনের সঞ্চয়
    সবটুকু দিয়ে ছড়িয়ে রেখে বিদ্বেষ
    মরণ কামড়ে সব কিছু করে শেষ

    এই তো পৃথিবী! চিরকাল চলে এই
    গড়ে নিতে এসে ধ্বসে দেয় নিমিষেই।

    2
    1 Comment
    • গড়ে নিতে এসে ধ্বসে দেয় নিমিষেই।……………………… একদম সত্যি কথা।

Skip to toolbar