Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • মমতার মহাসমুদ্র
    গভীর গরিমায় মা জাগেন রাতে,
    ভোরের শিউলিতে ঘ্রাণ দেন হাতে।
    নিঃশব্দ দোয়ায় কান্না রচেন,
    আশীর্বাদের জল চোখে গছেন।
    গর্ভের আঁধারে জ্বালান আলো,
    ধৈর্যের সীমানা ভাঙেন চলো।
    বুকের উষ্ণতায় বৃষ্টি ঝরে,
    ভালোবাসা যেন নদীর ঘরে।
    ধূসর দিনেও হাসেন দীপ্তি,
    দুঃখের ঢেউয়ে দাঁড়ান স্থিতি।
    বেদনার বনে ফুল ফোটান,
    অভিশাপ কাঁদে, মা তবু গান।
    প্রসব বেদনায় দেবীর সাধনা,
    অশ্রুজলে রচে জীবনের মানা।
    মায়ের আদরে নন্দন ভূমি,
    পদতলে স্বর্গ — বেহেশতি ভূমি।
    চরণছায়ায় মেলে আশ্রয়,
    জীবনধারা তাঁর পরশময়।
    দগ্ধ রাতেও স্নেহের সুরে,
    শিশুরে রাখেন হৃদয়কূলে।
    মা যেন শ্রাবণ, করুণ বীণা,
    মাধুর্য মিশায় বিশ্বরচনায়।
    মায়ের মতো কেউ নাই আর,
    তাঁরেই শরণ, তিনিই আপার।

    3
    1 Comment
Skip to toolbar