Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    1 year, 4 months ago

    শ্রমিকের দিন রাত্রি
    হালিমা বিনতে খালেক
    ১/৫/২৫
    কঙ্কাল সার দেহ
    পাজরের কয়খানা হাড়,
    ঢেকে থাকে কাপড়ে
    দেখা যায়না আর।

    সুশীল সমাজ গভীর ঘুমে
    চোখ থাকিতেও অন্ধ,
    শ্রমের দামে সুখ কিনে নেয়
    মানবতার দুয়ার বন্ধ।

    ইট পাথরের ইমারতে এঁকে
    সুশীলের সুখের ছবি,
    শ্রমের দামে বিকিয়ে সুখ
    নীরব হয়েই রইবি।

    অভাব যাদের নিত্ত সঙ্গী
    নিত্ত ফুরোয় চাল,ডাল আর নুন,
    বিভোর ঘুমে চাহিদা বলে
    নতুন স্বপ্ন বুন।

    9
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক

    • চমৎকার লেখনী। আপনার জন্য শুভ কামনা।

Skip to toolbar