Profile Photo

Mahmuda SultanaOffline

  • Mahmudamahi
  • Profile picture of Mahmuda Sultana

    Mahmuda Sultana

    1 year ago

    অতঃপর আমি ভালোবেসেই যাই
    অতঃপর আমি মানুষ।

    আমার মস্তিষ্ক যা বলছে আর আমার মন যা মানতে চাচ্ছে না তা ঠিক আমিও মেনে নিতে পারছি না। আমাকে হয়তো প্রথমে মানসিক ভাবে ইনডিপেনডেন্ট হতে হবে। অনেক আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আর অনুভূতি গুলো হালকা হতে থাকে। আচ্ছা মানুষ কি কখনো খুশি থাকতে পারে না, নয়তো কি আমাদের প্রকৃতিটাই এমন। আবার মানুষ অন্যের হাঁসিও সহ্য করতে পারে না। যেমন আমি, আমার প্রিয় মানুষ গুলো যদি আমাকে রেখে অন্য কারোর সাথে একটু হেঁসে কথা বলে আমার খুবই কষ্ট হয়, আমি জানি না তবে এটাকেই হয়তো হিংসা বলে। মন চায় এই মানুষ গুলো কে সব সময় একদম চোখের সামনে রাখি, তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকতেই পারবে না। শুধু আমি আর আমাকে কেন্দ্র করে থাকবে আমার প্রিয় মানুষ গুলো। আমার জীবনে আসা এই কয়েক জন মানুষের জন্য আমার এমন অনুভূতি কাজ করে, হয়তো এই জন্যই আমি ভালোবাসতে ভয় পাই। আর যাদেরকে ভালোবাসি তাদের অবহেলা কে প্রচন্ড ভয় পাই। তারপরও কিভাবে যে ভূল করে ফেলি আর ভালোবাসার মানুষ গুলো আমাকে ধীরে ধীরে ছেড়ে চলে যেতে থাকে আমি তাদের কাছে খুবই অসহ্যকর হতে থাকি। আর করো করোর আমাকে দেখলে দম বন্ধও লাগে। সত্যি বলতে এই মানুষ গুলোর কোন দোষ নেই, আমি মানুষটাই এমন, বেশি দিন আমাকে করোর ভালোও লাগে না। আমি মানুষটাই এমন যাদেরকে ভালোবাসি তাদেরকে নিজের একান্ত সম্পত্তি ভাবতে শুরু করি। অতঃপর আমি তাদের মাঝ থেকে অচিরেই ছিটকে যাই। অতঃপর আমি তাদের ভালোবেসেই যাই।

    ৭ই মে- ২০২৫ খ্রিঃ
    বুধবার
    মাহমুদা সুলতানা

    10
    4 Comments
Skip to toolbar