-
মানবিক অবক্ষয়
____✍️ #আজীমিনীরব নগরীর প্রাচীরে আজও ঝুলে থাকে
আদর্শের বিবর্ণ আলেখ্য
চিত্রিত ক্যানভাসে, চেতনাহীন ছায়া-মানব,
যাদের হৃদয়ের ঘড়িতে টিকে নেই দয়ার সময়।
অন্তর্চেতনার আরশিতে
ধুলে জমেছে মায়া-মমতা মনুষ্যত্বের মহাবিস্মরণে
নিষ্ঠুরতা আজ নিত্যনৈমিত্তিক বাণিজ্য।
বিবেকের ব্যাকরণ ভেঙে
গড়ে উঠেছে এক নিঃস্পৃহ ভাষা,
যেখানে “ক্ষমা” শব্দটি নকশাল হয়ে পড়ে,
আর “সহানুভূতি” হয় প্রাগৈতিহাসিক অভিধান-নিবন্ধ।
অম্লান মুখোশধারীরা সভ্যতার স্বাক্ষর বহন করে,
তাদের অন্তর্গত অভিধানে নেই:
মানবতা,বিবেক,সহমর্মিতা শব্দগুচ্ছ আজ অবান্তর,
স্বার্থের স্রোতে অলীক সকল প্রত্যাশা।
সমষ্টিগত স্মৃতিলোপে ভুগছে সমাজ,
ভ্রাতৃত্বের নৈরাজ্যে জন্ম নিচ্ছে বিভাজন,
যেখানে হৃদয়ের হ্রস্বস্বর উচ্চারিত নয়,
শুধু গর্জে ওঠে স্বার্থপরতার অব্যক্ত ব্যঞ্জনা।
শ্লথ হয়ে আসছে হৃদপিণ্ডের হিউম্যানিটি,
জৈব-যন্ত্রণা দিয়ে সাজানো হয়েছে রোবোটিক আদর্শ,
আলোকিত বুদ্ধিজীবীরা আজ দিশাহীন,
অন্ধ বিবেকের কণ্ঠে ঘন নিস্তব্ধতার গীতোপাখ্যান।
ভগ্ন মনুষ্যত্বের নিক্ষিপ্ত শব্দকোষে
যেখানে একদা “আত্মত্যাগ” ছিল বিস্তারপত্র,
আজ সেখানে “উপলক্ষ্য” হয়ে উঠেছে প্রতারণা
নির্বিচারে ব্যস্ত একান্ত আত্ম-অভিপ্রায়ে।
তবুও-একটি শব্দ এখনও বেঁচে আছে নিভৃত শ্বাসে,
“আশা”-যা অনন্ত অভিধানের শেষ পৃষ্ঠায় হলেও,
ক্ষীণ আলোয় চোখ মেলে বসে আছে,
মানবিক পুনর্জন্মের অপেক্ষায়।
________________________________________
রচনা’কাল: উজ্জ্বল সকাল ১০.২৫ মিনিট
৬-এ মে মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Rejwana Khan
@rejwana-khan
Sakib comrade
@2-5
Jannatul Ferdausi
@ferdausi
Anika-Rahman
@anika-rahman
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Shakib
@mdshakib
আকিদ আব্দুল্লাহ খান
@akid
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Keya Islam
@keyamoni6970

বিষয়বস্তু আর শব্দের বিন্যাস, দুইয়ে মিলে অনবদ্য একটি কবিতা। একটি মানবিক পুনর্জন্মের জন্য অপেক্ষায় চোখ মেলে বসে আছি আমরা সবাই। কবে আসবে সেই সুদিন?