Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year ago

    ❤️ স্বপ্ন ছিল 💥
    –জাহিদুল জামি

    স্বপ্ন ছিল এক খণ্ড স্বর্ণালী জল—
    যেখানে প্রেম ভেসে বেড়াতো নির্দ্বিধায়।
    আমি ভাবতাম,
    আমি স্বর্গের কন্যা,
    ভালোবাসা আমার উত্তরাধিকার।
    একদিন দেখি—
    আঙুলে জড়িয়ে ছিল স্বার্থের সুতো,
    প্রতিটি আলিঙ্গন ছিল লেনদেনের দলিল।
    চোখের ভেতর যে দীপ্তি,
    তা আসলে কৃত্রিম আলো;
    বিক্রয়যোগ্য!
    ভালোবাসা একদিন ইতিহাসের পাতায় পড়ে,
    যেমন পড়ে গাছের পাতা—
    মলিন, মূক, অবহেলিত।
    আমি হাঁটতে থাকি—
    ছায়ারা আমার পাশে পা ফেলে না,
    শুধু দেয়ালের চিত্রেরা বলে,
    “তুমি কি তাকে চেয়েছিলে,
    নাকি তার মধ্য দিয়ে নিজেকে?”
    ফ্রেমে বাঁধানো সেই ছবি,
    যেখানে ওর হাসি ঠোঁট ছুঁয়ে থাকলেও
    চোখ ছিল অন্যমুখী।
    সে ছবি এখন ছুঁয়ে দেখি না,
    শুধু দর্শনের মতো বোঝার চেষ্টা করি।
    আমি গাঁথি নতুন মালা—
    পাঁপড়ি নয়, যুক্তি দিয়ে;
    প্রেম নয়, উপলব্ধি দিয়ে।
    এই মালা কারো গলায় নয়,
    এটি ঝুলে থাকে চেতনার দরজায়।
    এখন আমি প্রেমের জন্য কান্না করি না,
    আমি তাকাই আকাশে—
    যেখানে কল্পনা আর বাস্তবতার মাঝে
    এক অদ্ভুত রং লেগে আছে,
    যেখানে ভালোবাসা নয়,
    মানুষ নিজের ছায়াকেই ভালোবাসে।
    এটাই কি মুক্তি?
    নাকি আরেক ধাপের অজানা জেলখানা?
    আমি উত্তর দিই না—
    শুধু মালা গাঁথি,
    যার প্রতিটি ফুল একেকটা প্রশ্ন।
    মে ০৩, ২০২৫

    3
    1 Comment
    • “তুমি কি তাকে চেয়েছিলে,
      নাকি তার মধ্য দিয়ে নিজেকে?”………………………কঠিন প্রশ্ন

Skip to toolbar