-
🏡 কুয়াশার ভীড়ে 👰
– জাহিদুল জামিঅপরিচিত ধুলোবালির পথে,
একদিন কুয়াশার ভিড়ে দেখা হয়েছিল,
তুমি ছিলে শহরের আলোর আড়ালে,
আমি ছিলাম দূরের মাটির ঘরে।
তোমার হাসিতে ছিল মুক্তোঝরা উচ্ছ্বাস,
আমার চোখে স্বপ্নের খসড়া,
হৃদয়ের গোপন কুঠুরিতে জমা রেখেছিলাম
চোখের কোনে জমে থাকা মেঘ,
হৃদয় কেবল অপেক্ষায়।
শহরের উচ্চ মিনারের ছায়ায়,
নদীর কূলে বাঁধা নৌকার মতন,
আমার জীবন পড়েছিল অপেক্ষায়—
তোমার এক পলক ভালোবাসার আশায়।
তারপর অনেক পথ চলে যাওয়া,
পিছনের শব্দ মুছে যাওয়া ধুলোয়,
তুমি হয়তো ভুলেই গেছো—
আমার গাওয়া হারানো গান।
আজও মাঝে মাঝে সে পুরনো
বিকেলের ছায়াগুলো আসে,
কুয়াশার ঢেউয়ে ভেসে…
তোমার হাসির প্রতিধ্বনি শুনি—
ভাঙা পাখির ডানায় মিশে।
জানো, আমি আজও দাঁড়িয়ে আছি
তোমার শেষ স্মৃতির ঘ্রাণ নিয়ে—
অপরিচিত ধুলোবালির পথে,
নতুন গল্পের অপেক্ষায়।
তবু এতটুকু আশা—
মুঠো ভরা স্বপ্নের মতো,
কখনো মলিন হয় না যেন
মরুতে রয়ে যাওয়া এক ফোঁটা জল।
৯ মে ২০২৫2 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Khusi Moni
@khusimoni
Drako Shajib
@drako
শারমিন আক্তার
@sarmin
Azaha Sultan
@azahasultan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
Md. Tauhidur Rahman
@md-tauhidurrahman


তোমার হাসিতে ছিল মুক্তোঝরা উচ্ছ্বাস,
আমার চোখে স্বপ্নের খসড়া,
হৃদয়ের গোপন কুঠুরিতে জমা রেখেছিলাম
চোখের কোনে জমে থাকা মেঘ,
হৃদয় কেবল অপেক্ষায়।