-
এ দেশ
– শরীফ এমদাদ হোসেনতোমরা অল্পকিছু লোক,
অথচ খোলসের ভেতরে থেকে চক্ষু গরম করো
ভাবছো ভয় পেয়ে যাবে, বৃহৎ শক্তি তোমাদের সাথেজেনে রেখো, ভয় করে না এ বাঙালি জাতি
অগ্নিগর্ভা এ দেশকে জিজ্ঞাসা করো—
কারা উনসত্তরে করেছিলো আন্দোলন
সত্তরের নির্বাচন, ন’মাসের স্বাধীনতার যুদ্ধ
কারা কারা রাতের রূপকল্পে এঁকেছিলো হাসিঝরা সোনালি স্বপ্নের আগামীকাল
কারা দিয়েছিলো প্রাণ আসাদ, রুমিসহ কোন কোন ডানপিটে তরুণ, যুবা, বৃদ্ধ, নারী
কারা যুগিয়েছিলো যাবতীয় মেধা, শ্রম,শক্তি, সাহসতবুও ভয় দেখাতে চাও?
ভয়কে রুখতে জানে বাঙালি জাতি
অকাতরে দিতে পারে প্রাণ, রক্তে রঞ্জিত রাজপথে
এঁকে দিতে পারে লাল সবুজের পতাকা সঠিক
৫০ অক্ষরে লিখতে জানে ইতিহাস
চর্যাপদ হতে বাংলাদেশপাল্টে দিতে চাও ইতিহাস নামধাম পিতৃপরিচয়?
পারবে কি? পারবে না—
এদেশের মানুষ জানে মানুষের পরিচয়
কে কোন বন্ধ দরজার আড়ালে আঁটছো ষড়যন্ত্র
প্রাচীন বয়োবৃদ্ধ যুবা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক জনতা সকলেই জানে
এ অগ্নিগর্ভা দেশ জানে, কারা কারা আসল দেশপ্রেমিক, কারা কারা সর্বনাশা টর্নেডো নিয়ে খেলছো ভোজবাজি।জেনে রেখো
এ দেশে তিতুমীরের, প্রীতিলতা, সূর্যসেনের
এদেশ শেখ মুজিবের, শেরেবাংলার, মজলুম নেতা ভাষানীর
এদেশ সত্য ন্যায়ের দেশপ্রেমিক কোটি কোটি বাঙালির।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


বাংগালী অকুতোভয়।