-
বড্ড কষ্টে আছি
– শরীফ এমদাদ হোসেনহে জন্মভূমি!
তোমাকে স্বৈরিণী বলেছি বলে রাগ কোরো না
মায়াবিনী বললেও রাগ করো না
তোমার উদরে বেড়ে ওঠা মানুষগুলোর
এখন আর মনুষ্যত্ব নাই
ওরা এখন নষ্ট আর ক্ষতিকর প্রজাপতি বিশেষ
ওরা নাম লিখিয়েছে হায়েনার দলেবলো তুমি,
কার জন্যে মুখ দেখি ভোরের আরশিতে?
কার জন্যে বেঁধে রাখি আশাবাদী ফুলমালা?
কার ললাটে আঁকতে আগ্রহী পূর্ব পুরষের ইতিবৃত্ত?
সে তো তুমি
অথচ তোমার ললাটে লেপ্টে দিচ্ছে প্রতিরোজ
কলঙ্ক তিলক
ঢাকছে রক্তের দেয়াল, বিভৎস চিৎকারহে জন্মভূমি!
একবার বলো তুমি
কে নিষিদ্ধ করে গেলো কোকিলের গান
নদীর স্নান
কেমন করে নষ্ট হয়ে গেলো তোমার উর্বরা ভূমি?
কেন তুমি বারবার ধর্ষিত হও, নাম লেখো স্বৈরিণী?
বলো তুমি, কীসের জন্যে পাখির গান, নদীর স্রোত
উপেক্ষা করে নেমেছিলো লোক
অজস্র আত্মাহুতি আর মায়ের ইজ্জতে কিনে এনেছিলো স্বাধীনতা ?আজ জাতির কপালে বর্বরতার চিহ্ন আঁকা
রাজপথ, দপ্তর, শিক্ষালয়ে অশান্তির হাতকড়া
কে আছে নিরাপদ, কে আছে?
কে আছে একটু হাসিতে, বলতে পারো হে জন্মভূমি?
আমি আর আমরা তো বড্ড কষ্টে আছি।2 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


তবুও আশায় বুক বাধি। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। শীঘ্রই আপনার এই কস্টের লাঘব হোক…………