-
কলামে : JF
“ভালোবাসা আছে বলেই”
🌺🌺🌺===========================================
তোমার চোখে যে আলো দেখি,
সে আলোতে জেগে উঠি আমি।
তোমার ছোঁয়াতে মায়ার পরশ,
ভুলিয়ে দেয় সব গোধূলি ধ্বনি।ভালোবাসা আছে বলেই,
এই জীবন এত সুন্দর লাগে।
মায়া-মমতার নরম ছায়ায়,
হারিয়ে যাই তোমার মাঝে।তোমার কথায় বুনেছি স্বপ্ন,
তোমার হাসিতে শান্তির গান।
তোমার পাশে কাটুক জীবন,
চলুক পথ হোক যতই দুর্ম্মান।ভালোবাসা আছে বলেই,
এই পৃথিবী রঙিন লাগে।
তোমার চোখে স্বপ্ন দেখি,
যা হারায় না কভু জীবনের সাগরে।জীবন যদি থেমে যায় চুপে,
তবু থেকো তুমি পাশে আমার।
ভালোবাসার গল্প হবে,
তুমি আমি আর রাতের তারার।ভালোবাসা আছে বলেই,
আজও হৃদয় বাজে নীরব সুরে।
মায়া-মমতায় বাঁধা আমরা,
চিরদিন থাকি এই ভালোর দূরে।2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t

ভালোবাসা আছে বলেই,
আজও হৃদয় বাজে নীরব সুরে।
মায়া-মমতায় বাঁধা আমরা,
চিরদিন থাকি এই ভালোর দূরে।…………………………… চমৎকার। আপনার ক্লাসিক ঘরনার কবিতাগুলো আমাকে মুগ্ধ করে। এই কবিতাও তার ব্যতিক্রম না।