-
হিসাবের ঘর
– শরীফ এমদাদ হোসেনকথা ছিলো আরও কাছাকাছি থাকার
বৈধতা প্রাপ্তির স্বচ্ছল ইচ্ছেটুকু পূরণ হলেই
তুমি আর আমি হবো একাকার।
অথচ এক এগারো ওলট-পালট করে দিলো
সমস্ত হিসাবের ঘর
তারপর
অনুপায় অপাধির অনড় অবস্থান নিয়ে
একে একে হড়কা ঢলের মতো গড়ালো সময়।ভবঘুরে অভিশাপ বুক পেতে
বইতে বইতেও দেখি-
তুমি এখনো
জীবনের স্বাদ অগ্রাহ্য করে
আড়ি পেতে আছো!ভেবে দেখলাম
এতো এতো অপেক্ষার প্রহরজুড়ে হয়তো-
অস্পৃশ্য স্বপনেই তাকিয়ে থাকো
তোমার আটলান্টা চোখে
আমিও ক্ষত নিয়ে জেগে থাকি সারারাত,
অযথাই মেকি হাসি ঝুলিয়ে রাখি চোখে মুখে।3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


এক এগারো?