-
এখানে এখন
~ শরীফ এমদাদ হোসেনকালের ভ্রান্তিতে ঢুকে যাওয়া ঘুণপোকা
পাতলো সংসার
কেড়ে নিলো লজ্জার আভরণ, শক্তিমত্তা
যতসবতারপর রঙিন হতে হতেই ফুরাবে সময়
তা কি কখনো হয়?
মন চাইলেই হাতের নাগালে বাস্তব নিশ্চয়
পাল্টে ফেলতে পারে নাম ধাম পিতৃ পরিচয়
যাপনের ইশতেহার
কেড়েও নিতে পারে সৌহার্দ্য, সম্প্রীতি,
যাবতীয় মৌলিক অধিকার।এখানে এখন জড়োদের খুব বেশি নড়াচড়া
খুনীদের খুব বেশি আস্ফালন
কোটিপতি ভুখাদের সাজানো নাটকে
তোলপাড় নগরজীবন
এখানে এখন যা খুশী তাই করা
সকলের নয়, কারো কারো
এখানে এখন হিসেবের কাঠগড়া
যত খুশী লুটে নেওয়া , সমৃদ্ধির যাপন।এ এক নতুন স্বাধীনতা
যা দ্যাখেনি পৃথিবীর কেউ,দেখবেও না কোনদিন।এখানে এখন বদলে যাওয়া নদী
খরতাপে ফোটা জোছনা, ইথার ভাষণ
এখানে এখন সস্তায় কেনা-বেচা হয়
মানুষ শরীর, মানুষের অস্থিমজ্জা রক্ত মগজ
এখানে এখন প্রচুর ব্যস্ততা
ছুটে চলা আলোর গতি
এখানে এখন এধার ওধার
যাদুঘরে পাঠানো সততা
জুরাসিক যুগের মতোই উন্মত্ত অস্থির অতি।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


সমসাময়িক বাস্তবতায় অনন্য একটা লেখা