Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year ago

    প্রেম চির অন্ধ
    –আবুল হাসান তুহিন

    প্রেম মানে না কোন বাঁধা
    কোন নিষেধ বারণ,
    উঁচু নীচু ধনী গরিব,
    বোঝেনা সে কারণ।
    যতই করো তুমি মনের দুয়ার বন্ধ,
    জেনে রেখো প্রিয় প্রেমতো চির অন্ধ ।।

    ভালোবেসে সূর্যটা আলো দিয়ে যায়,
    চাঁদের কিনারে বসে পৃথিবী ঘুমায়।
    ভোরের স্নিগ্ধ কোমল বেঁধে দেয় ছন্দ,
    জেনে রেখো প্রিয় প্রেমতো চির অন্ধ ।।

    ভালোবেসে নদী সাগরে মিশে যায়,
    আকাশ আর মাটি যেমন দিগন্তে হারায়।
    নিজেকে বিলিয়ে ফুল তাই ছড়ায় গন্ধ,
    জেনে রেখো প্রিয় প্রেমতো চির অন্ধ ।।

    ৩০/০৫/২০২৫
    শুক্রবার

    3
    1 Comment

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar