-
“আমরা কী চাই?”
(জে,এফ,)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`~~~আমরা মানুষ—চলছি, খুঁজছি, পেরিয়ে যাচ্ছি একেকটা সময়। কিন্তু থেমে যদি একবার ভাবি—আমরা আসলে কী চাই?
বেশিরভাগ সময়ই আমরা পরের জীবনের দিকে তাকিয়ে বলি, “ও কত সুখে আছে!”
ভাবি, ওর ঘাটে যেনো শান্তির নদী বয়ে যায়। অথচ, নিজের ঘাটেই যে নদীটা ছিল, সেটা শুকিয়ে যাচ্ছে, তা আমরা খেয়ালই করি না।আমরা প্রশংসা করি অন্যের জীবন, অন্যের ঘর, অন্যের সাফল্য। অথচ, নিজের ঘর—নিজের পরিবার—নিজের আত্মা, তাকে যত্ন দিতে যেনো ভুলে যাই।
যদি এই ভালোবাসা, এই মনোযোগ, এই সম্মান আমরা পরের ঘাটে দেওয়ার বদলে নিজের ঘাটে দিতাম—তাহলে কী হতো?
হতো, আমাদের চারপাশটাই বদলে যেত।
নিজ ঘরেই খুঁজে পেতাম শান্তির ছায়া, ভালোবাসার ফুল, পূর্ণতার সুবাস।তাই আসুন, আজ থেকেই শুরু করি।
নিজের ঘরকে ভালোবাসি। নিজের জীবনকে সম্মান করি। নিজের প্রতি যেমন দায়িত্ব, তেমন ভালোবাসাও যেনো দেই।তাহলেই—এই পৃথিবী হয়ে উঠবে একেকটা জান্নাতের বাগান।
ধন্যবাদ।
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!