Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কালের স্বপ্নদ্রষ্টা
    মানব সম্প্রদায়ের ইতিহাসে বর্তমান সময় হয়তো মানব সম্প্রদায়ের সবচেয়ে বিস্ময়কর সময়। আমরা আমাদের অরণ্যচারী পূর্বসূরিদের ইতিহাস বিনির্মাণ করছি। যার অনেকটাই জানা এবং অনেক ক্ষেত্রে অজানা। আমরা মহাকাশের রহস্যের উত্তর প্রস্তুত করেছি এবং করছি। আমাদেরগর আয়ু বৃদ্ধি পেয়েছে এবং আমরা না দেখা রোগের প্রতিষেধক আবিষ্কার করেছি। বেড়েছে জীবনযাত্রার মান। এক শতাব্দী আগেও এসব ছিল কল্পনাতীত।
    অথচ এই অর্জন মোটা দাগে গত এক পাঁচশো বছরের অর্জন। অতীতের জ্ঞানের ধারা থেকে মহাকাশে যাত্রা মানুষের আশ্চর্য প্রতিভা এবং সৃষ্টিশীলতার কথা বলে। অতীতের হাজার বছরের দূরত্ব আমরা ঘুচিয়ে ফেলেছি। মানুষের সৃষ্টিশীলতার উৎকর্ষের শ্রেষ্ঠ রূপ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই। মানুষ এখন স্রষ্টার মতোই বুদ্ধিমান সত্ত্বা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সময়ের সাথে তা আরও পরিণতি পাবে। তা আমাদের জন্য বিপদ ও ডেকে আনতে পারে। ডেকে আনতে পারে মানব প্রজাতির অস্তিত্ত্বের সংকট। আমার এই লেখার বিষয় তা নয়।
    মাত্র পাঁচটি শতাব্দীর শিল্প, জ্ঞান, বিজ্ঞানের ক্রমধারায় মানুষ এই উৎকর্ষ অর্জন করতে পেরেছে যার শুরু হয়েছিলো ইউরোপীয় রেনেসাঁর মাধ্যমে। মহাকালের হিসেবে এ সময় নিতান্তই তুচ্ছ। আমাদের সব অর্জন যে সৃষ্টিশীল তা নয়। তার অনেক কিছুই ধ্বংসাত্মক। কিন্তু গত পাঁচ শতাব্দীতে মানুষের অর্জনের অবিশ্বাস্য। যে ছিল অসহায়, অরণ্যচারী সে আজ কালের স্বপ্নদ্রষ্টা।

    জাকের আদিত্য
    ০২ জুন, ২০২৫।
    ঢাকা, বাংলাদেশ।

Skip to toolbar