Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    12 months ago

    🏵️হারিয়ে যেওনা কোথাও💘
    – জাহিদুল জামি

    নিঃশব্দ রাতে স্বপ্নের মতো
    তুমি যদি আসো হঠাৎ করে
    ভয় হয় এ প্রাণে—
    হারিয়ে যেওনা কোথাও।।
    তোমার চোখের জল একবার দেখেছি
    হৃদয় কেঁপেছে অনেক পরে
    ভোর যদি নামে—
    এই অনুভব মুছে না যায় কোথাও।।
    নিস্পন্দ মুখে কথা বলো না,
    অভিমানী দৃষ্টি ভেঙে পড়ে
    হৃদয়ের রং-
    ছড়িয়ে না যাক দুঃখের ঘোরে।।
    তুমি যদি বলো, “ফিরে আসবো,”
    আমি এ জীবন থামিয়ে রাখবো
    শুধু এই ভয়—
    তুমি আর ফিরে না আসো কোথাও।।
    আমি দ্বীপ জ্বালাই নিঃশব্দ ঘরে,
    ভাঙা সুরে গান বাঁধি মনের কোণে
    এ গান যেন—
    শুধুই কান্না না হয়ে যায় একদিন।।
    চলো একটুখানি কাঁদি আজ রাতে
    তারপর সময় থেমে যাক চিরদিন…
    না হয় ভালোবাসা
    হারিয়ে না যাক… কোথাও।।

    ০৬.০৬.২০২৫

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভালো লাগলো

Skip to toolbar