-
প্রজাপতি
————–
রঙধনুর রঙে রঙিন প্রজাপতি ।
রূপ, লাবণ্য, গুণ ও গরিমায় অদ্বিতীয়া ।
শীতল রক্তের কারণে অনন্যা ।
এক ক্ষণস্থায়ী জীবনের অধিকারিণী ।
মায়াবী চোখে অনাবিল মুগ্ধতা ।
দুর্দান্ত চপলতায় ডানা মেলে পথচলে ।
ফুলের অমৃত সংগ্রহ ও পরাগায়ন করে ।
প্রজাপতি বৈচিত্র্যময় প্রকৃতির অগ্রদূত ।
আমি তার অনুরাগে হারিয়ে যাই দূর নীলিমায় ।
এক অজানা নৈঃশব্দের জগতে ।
কোথায় সে?
তন্ন তন্ন করে খুঁজি তাকে অনন্ত মহাবিশ্বের প্রান্তে ।
সেখানেও নেই ।
তবে কি, কল্পনায়?
প্রিয় প্রজাপতি, তুমি নিঃসন্দেহে হৃদয়স্পর্শী ।
তোমার ঐন্দ্রজালিক অনুভূতি আমার সত্তাকে নাড়া দেয় ।
হয়তো, ভালোবাসার নান্দনিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ।
ও প্রজাপতি, তোমার হৃদয়ের গহীনে আমাকে ঠাঁই দেবে?2 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam

উপমা, শব্দ আর ছন্দের অপূর্ব মেলবন্ধন