-
স্বাধীনতার অবাক সূর্যোদয়
– শরীফ এমদাদ হোসেনমগজের সুক্ষ্ম সেতারা ভেঙে ছুটে চলছে আগামী একঝাক রক্তাক্ত বলাকার দিক
শ্মশান থেকে, কবরস্থান থেকে, বেরিয়ে আসছে মিছিল, ভেঙে সমস্ত শাসনের বেড়া
রাজহংসের চোখ থেকে, ক্ষুধার্তের চোখ থেকে
মিছিলে মিছিলে বেড়ে উঠছে কোলাহল
ভাসছে স্লোগান—
কী রাষ্ট্র-
কী শাসন-
কে ঈশ্বর-?
জেগে ওঠো-
হে প্রকট বিপ্লবী শিরদাঁড়া! জেগে ওঠো-আমি, আমরা এদেশের কৃতদাস নই, লোহার শ্রমিক
কৃষক মজুর খেটে খাওয়া নাগরিকইতিহাস মুছে দিতে উদ্যত যেই কালোহাত
এসো ভেঙে করি মিসমার, করি তাড়া
দূর করি যাবতীয় দুঃশাসন
এসো, উড়াই পতাকা লাল সবুজের
গাই সমস্বরে, আমার সোনার বাংলা—ওরা ভণ্ড প্রতারক ইতর বিশেষ
ওরা তাবেদার, দালাল, বাটপাড়,
ওরা ইন্দ্রজালিক পোষক
শোষক
পুঁজি ভুক্ত
রক্ত ওদের আজন্ম কালো, পুঁতিগন্ধময়
এসো, ওদের তাড়িয়ে আবার দেখি স্বাধীনতার
অবাক সূর্যোদয়।7 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


অসাধারণ