-
সমুদ্রের মতো দীর্ঘ একেকটি রাত ডিঙি নৌকায়
পেরিয়ে চলেছি আনমনে,
এপারওপার নেই, আশা বা হতাশা কোন ঘুর্ণিপাকের জন্ম দেয় না মননে
এমন কোন ডাঙা নেই যেখানে ভিড়লে
নোনা জলের হবে অবসান,
যেখানে দাঁড়ায়ে রবে আমার প্রাণের তরে
কোন নিবিড়তর প্রাণ।সমুদ্রের মতো রাতগুলো শুধু দিনের ক্লান্তি নিয়ে হাজির হয়
দিনগুলো কেটে যায় অন্ধকারে
যে আলোয় কোন আশ্বাস থাকে না
থাকে না কোন একাগ্র অপেক্ষার আকাঙ্খা
কে তারে ভুল করে আলো ভাবে, কে তারে মেনে নেয়
সময়ের রূপালী শস্য বলে…!চারিদিকে অজস্র অন্ধকার, সীমাহীন নোনাজল;
ডাঙায় দাঁড়াবে কোন জন্মে তুমি
হাতে রবে সেই নারকোল নারু আর মিঠে জল
নয়নে ভ’রে নিবে সাগর সাগর নোনাজল
তোমার তরে;
পৃথিবীর সবচেয়ে অভাজন জেনেও আমারে!1 Comment

Friends
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn


অপেক্ষার রাতগুলো কখনো কখনো দীর্ঘ সমুদ্রের মত হয়ে যায়…………… চমৎকার উপমার ব্যবহার।