Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • বাংলাদেশের দালাল
    মোহাম্মদ শাহজামান শুভ

    দালাল মানে নয় যে গালি,
    সব সময়েই নয় তা খালি।
    মধ্যস্থ হয় দ্বন্দ্বের মাঝে,
    সেতু গড়ে হৃদয় বাঁধে।
    গরুর হাটে, বিয়ের মেলায়,
    দালাল থাকে ছায়া ঢালায়।
    জমি কেনা, কোর্টের ভিড়ে,
    তারই কাছে লোকে ছুটে।
    তবে যখন ঠকায় দেশকে,
    বিকায় মান সে বিদেশি রেষে।
    নত হয় সে প্রভুর তলে,
    স্বাধীনতা হারায় ছলে।
    রাজাকারের ছায়া নামে,
    বিশ্বাস ভাঙে ইতিহাসে থামে।
    রাজনীতির দালাল কাঁধে,
    স্বার্থ ঢাকে দেশপ্রেম সাজে।
    তাই যদি কর দালালি,
    হোক তা পবিত্র, হোক গৌরবময়।
    বল হৃদয়ে দীপ্ত বাণী—
    “বাংলাদেশই আমার জানি!”

    2
    2 Comments
Skip to toolbar