Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 1 year, 4 months ago

    ঝিলের রাজা কে?
    ….. পি কে সরকার

    এক বিশাল ঝিলে পুঁটি আর বোয়ালের মধ্যে ভয়ানক তর্ক শুরু হলো—কে বেশি বুদ্ধিমান আর কার জনপ্রিয়তা বেশি!

    পুঁটি বুক ফুলিয়ে বললো, “আমার গতির কাছে সবাই হার মানে, আমিই সেরা; তাই আমিই এই ঝিলের রাজা হবার যোগ্য।”

    বোয়াল বিকট হাঁ করে বলল, “তোর মতো হাজারটাকে আমি এক গিলে খেয়ে ফেলি, শক্তিই আসল বুদ্ধি, তাই রাজত্ব আমার।”

    তারা হিতাহিত জ্ঞান হারিয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করলো আর আশপাশের মাছদের সাক্ষী মানতে লাগলো।

    পুঁটি এক ট্যাংরা মাছকে দেখিয়ে চেঁচিয়ে বলল, “তুই-ই বল, সেদিন জেলের জালটা আমি কী চালাকির সাথে কাটিয়েছিলাম!”

    বোয়ালও এক কই মাছকে ধমক দিয়ে বলল, “শোন, আমি যে এই ঝিলের সবচেয়ে সম্মানিত, তুই সেটা সবাইকে বলবি না?”

    তাদের এই মূর্খতা দেখে অন্য মাছেরা আড়ালে হাসাহাসি ও ফিসফাস করছিল, আর কেউ তাদের থামাতেও যাচ্ছিল না।

    চালাক রুইমাছ তো আড়াল থেকে ইশারায় দুজনকেই আরও উস্কে দিচ্ছিল, যাতে লড়াইটা আরও জমে ওঠে।

    ঠিক তখনই ওপর থেকে এক বিরাট জাল এসে পড়ল, কিন্তু তর্কে মত্ত দুই মহারথী তা একটুও খেয়াল করলো না।

    বাকি মাছেরা বিপদ বুঝে আগেই সরে যেতে থাকে।

    কিন্তু ঝিলের দুই সবচেয়ে বুদ্ধিমান বোকার পাল্লায় পড়ে’ আরও কিছু মাছ একসঙ্গে জেলের জালে বন্দী হয়ে যায়।

    3
    2 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar