-
📄
”ভালো মানুষের ফাইল”
(একটি গদ্যকবিতা)
— জান্নাতুল ফেরদৌসী✍️
===================================================================বাইরে সে এক বীরপুরুষ—চলনে বলিষ্ঠ, কথায় সাহস, চোখে আগুন।
আর ঘরে? ঘরে সে বৌয়ের এক রংচটা বিড়াল, ভয়ে থরথর কাঁপে।
বৌ ডাকলেই মুখ নীচু করে, “হ্যাঁ বৌ, জ্বী বৌ”—এই তার রাজনীতি।
বাইরে বেরোলেই শুরু হয় তার রাজত্ব—
অফিসের বালিশের নিচে গোপন স্বপ্ন বোনা হয় অন্য নারীর নামে,
টেবিলের কফিকাপে জমানো হয় মিষ্টি মিথ্যে ভালোবাসা।সে নারীদের বলে—
“তুমি ছাড়া আর কিছুই চাই না,”
অথচ ঘরে ফেরে, হাতভর্তি বাজার, মুখভর্তি মিথ্যে,
বৌকে দেখে বলে—
“আজকাল মেয়েরা বড়ই বেহায়া, মান-মর্যাদা নেই কারও।”
আর সেই মেয়েটির নামে সে রচনা করে একেকটি উপন্যাস,
বৌয়ের কাছে সে মেয়েটিই হয় চরিত্রহীনা, ভাঙা নীতি, খারাপ বংশ।
আর নিজে?
সে নিজে হয় সতীত্বের প্রতীক, সমাজের শ্রেষ্ঠ মানুষ,
একটি ‘জেন্টলম্যান’ যার ছবি ফ্রেমে টাঙানো থাকে সমাজের চোখে।সে জানে কিভাবে ভালো সাজতে হয়।
ফেসবুকে পবিত্রতা ছড়ায়,
মসজিদের সামনে মাথা ঝুকিয়ে দাঁড়ায়,
আব্বাজানকে নিয়ে লিখে— “আল্লাহ আমার জন্য তোমার জান্নাত রাখুক,”
কিন্তু অফিসে অন্যের ঘর ভাঙাতে তার হাত কাঁপে না।
তার বিবেক যেনো ডিউটি করে শুধু সপ্তাহে একদিন,
তাও জুমার নামাজের আগে-পরে।এই পুরুষ সমাজে সম্মানিত,
কারণ তার মুখোশ চকচকে, তার গলাটাও বেশ নরম।
কেউ দেখে না তার অন্তরালের পঁচা গন্ধ,
কেউ বোঝে না সে কীভাবে একজন নারীর সম্মান ছিঁড়ে টুকরো করে,
তার স্বামীর কানে ঢালে বিষের ফোঁটা,
তার ভবিষ্যৎটাকে বানিয়ে তোলে এক গুমোট রাত।এই তো আমাদের সমাজ—
যেখানে মুখোশধারী পুরুষেরা ফুলের মালা পায়,
আর যে নারী চুপচাপ সহ্য করে,
তার কণ্ঠরোধ করে দেয় “ভালো মানুষ” নামের শব্দগুলো।আমি চিনি এই মুখোশ,
আমি দেখেছি এই অভিনয়,
আমি জানি, দিনের আলোয় যারা দেবতা,
রাতের অন্ধকারে তারাই হয় দানব।3 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!