Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    11 months, 2 weeks ago

    মা

    “ও আফা, আজকে না আব্দুর রহমান কী করছে জানেন?” মুখ ভর্তি হাসি নিয়ে মাহমুদা আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার বিছানায় শুইয়ে দিয়ে আব্দুর রহমানের কীর্তি বর্ণনা করে মাহমুদা।
    মাহমুদা আমার ফুপাতো বোন। বিয়ে হয়েছে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে।

    “আব্দুর রহমানরে জিগাই ও রহমান, তুই কোন জামাডা পরবি? ও দেহাইয়া দেয় লালডা। যেই আমি ওরে ছাপার জামাডা পরাইতে যাই, পোলায় কাইন্দ্যা ওঠে।”
    “তাই না আব্দুর রহমান?”
    আব্দুর রহমান কোন কথা বলে না। উপরের দিকে চেয়ে থাকে।

    আমিও হাসি মুখে তাকাই। মাহমুদা প্রায়ই আব্দুর রহমানের সঙ্গে কথা বলার ও বিভিন্ন ঘটনার কথা বর্ণনা করে। অন্য কাউকে হয়তো বলে না শুধু আমাকেই বলে। আমি হাসি মুখ করে শুনি।

    একদা আমি যোগাযোগের ছাত্রী মন দিয়ে আব্দুর রহমানের গল্পগুলো শুনি। আব্দুর রহমান আমার কোলে আসতে চায়। হাতে প্রচন্ড ব্যাথা থাকায় কোলে নিয়ে রাখতে পারি না।

    “আজকে কী হইছে শোনেন! পোলায় মামা মামা করে বইল্যা অরে ফোনে ওর মামারে ধরাইয়া দিছি।
    ও মামার লগে কতো কথা যে কইছে! আফা বিশ্বাস করবেন না।”

    “কী কইছে?”

    “ও অর মামারে কয় ‘মামা খাওন পাডাইয়া দাও। তারাতারি বাড়ি আও’।”

    এমন আরো অনেক গল্প আমি মন দিয়ে শুনি। যেখানে আব্দুর রহমান অনেক কথা বলে। মায়ের কথার উত্তর দেয়। আমি বিশ্বাস নিয়ে শুনি আর ভুলে যেতে চাই আব্দুর রহমান কথা বলতে ও হাটতে পারবেনা। ও জন্ম থেকেই প্রতিবন্দ্বী। আর মাহমুদা তার মাতৃস্নেহ দিয়ে কতো সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প করছে।

    2
    1 Comment

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar