Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • Profile picture of মাহমুদুল হাসান

    মাহমুদুল হাসান

    11 months, 2 weeks ago

    ঘৃণার বৃহত্তম নাম রাজনীতি
    — মাহমুদুল হাসান

    ভালোবাসার প্রতারণা একজন মানুষকে ভেঙে
    দেয়।
    সে একা কাঁদে, একা পোড়ে, একা গুমরে ওঠে।
    কিন্তু রাজনীতির নামে প্রতারণা—
    তা শুধু একজনকে না,
    একটি গোটা জাতিকে ভেঙে চুরমার করে দেয়।
    তার কান্না ব্যক্তিগত নয়,
    সে কান্না ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়ি,
    প্রতিটি পরিবার, প্রতিটি প্রজন্মে।

    প্রেমে হারালে একজন রাত জেগে থাকে।
    রাজনীতিতে হারালে পুরো জাতিই নিদ্রাহীন হয়ে পড়ে।

    যেখানে রাজনীতি হবে সেবার মাধ্যম,ন্যায়ের
    প্রতীক,
    সেখানে আজ তা হয়ে উঠেছে হিংসা, শোষণ আর বিভেদের অস্ত্র।
    কেউ কেউ ক্ষমতার চেয়ার দখল করতে গিয়ে জ্বালিয়ে দিয়েছে শিক্ষার আলো,
    থামিয়ে দিয়েছে মায়ের কোলের হাসি,
    কেঁড়ে নিয়েছে স্বপ্ন দেখার অধিকার।

    ভালোবাসার ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে আসে।
    কিন্তু রাজনীতির দংশন শতাব্দী পেরিয়েও শুকোয় না।
    তার ব্যথা বইয়ের পাতায় ইতিহাস হয়,
    তার জ্বালা কবরের ফলকে কান্না হয়ে লিখা থাকে।

    তাই আজ যদি কাউকে ঘৃণা করতেই হয়,
    তবে করো সেই রাজনীতিকে—
    যে রাজনীতি মানুষের রক্তে নিজের পতাকা ভেজায়,
    প্রতিশ্রুতির নামে প্রতারণা করে পুরো জাতির সঙ্গে।

    ভালোবাসা প্রতারিত হলে একজন প্রেমিক আত্মহত্যা করে।
    রাজনীতি প্রতারিত হলে মরে যায় স্বপ্ন, স্বাধীনতা, সত্য।

    2
    3 Comments
Skip to toolbar