Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    11 months, 2 weeks ago

    বৃষ্টির কবিতা:
    “বৃষ্টির ঘ্রাণে ভেজা দুপুর”
    ( জান্নাতুল ফেরদৌসী )
    ====================================================

    বৃষ্টি পড়ছে—নীরব, ধীর, অথচ স্থির নয়।
    ছাদের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে,
    যেন কারো কান্না মুখ লুকিয়ে শুধু শব্দে জানান দিচ্ছে।
    গাছের পাতাগুলো ঝুঁকে পড়েছে,
    একটুখানি স্নেহ নিতে বৃষ্টির কাঁধ থেকে।

    মাটির গায়ে ধরা জলজ কুয়াশা,
    তাকে ছুঁলেই যেন পুরোনো স্মৃতি জেগে ওঠে—
    বৃষ্টিতে ভিজে গেছিল যে দিন, আমার না বলা কথাগুলো।
    আজও জানালার ধারে দাঁড়িয়ে ভাবি,
    কিছু কথা শুধু বৃষ্টির সাথেই ভাগ করে নেওয়া যায়।

    মেঘের নিচে পৃথিবীটা একটু বেশি কোমল লাগে,
    রোদ যেন লুকিয়ে পড়ে অন্তরালের কোনো ঘরে,
    আর বৃষ্টি… সে শুধু ভিজিয়ে দেয় না,
    মুছিয়েও দেয় ভিতরের ধুলো ময়লা।

    চায়ের কাপ হাতে ধরে রাখি অন্ধকার দুপুরকে,
    চুমুকে চুমুকে তারাও ভিজে যায়—
    আমার মন, আমার আঙুল, আমার একাকিত্ব।
    এ যেন এক নিঃশব্দ বন্ধুত্ব—
    আমার আর বৃষ্টির মাঝখানে ভেজা কিছু না বলা ভাষা।

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বৃষ্টি ভেজা অন্ধকার দুপুর। এক কাপ ধোয়া ওঠা গরম চা আর একাকিত্ব………………… সাথে আপনার কবিতা। অসাধারন।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar