-
“অতিরাজার দেশে”
— জান্নাতুল ফেরদৌসী
===================================================================এই দেশে এখন অতিরসজ্ঞ মানুষে ভরা,
তারা সব জানে—বৃষ্টির পানির pH থেকে শুরু করে
কোন কোম্পানির বিস্কুট চায়ে ডুবিয়ে খেলে কয় সেকেন্ডে গলে।পাড়া-প্রতিবেশে এক অতিচিন্তিত কাকু আছেন,
তিনি রোদ উঠলেও বলেন,
“বুঝলা, এই রোদের পেছনে কিছু তো আছেই!”
বুঝে গেছেন, আজকে হয়তো বৃষ্টি হবেই না—
কিন্তু গরমে AC চালানো অপরাধ!বাজারে গেলে অতিমূল্যবান সবজি দেখে
আমাদের চোখ কপালে উঠে,
আর দোকানদার বলেন,
“ভাই, সবই ট্রান্সপোর্ট আর ভ্যাপসা গরমের কামাল!”বাচ্চারা আজকাল অতিপাঠে বিধ্বস্ত,
স্কুল, কোচিং, হোমওয়ার্ক—
তবুও পরীক্ষায় আসে “আমার প্রিয় খেলনা”
যেটা তারা দুই মাস আগে হারিয়ে ফেলেছে!ট্রাফিকে আমরা সবাই অতিক্লান্ত,
তবু ক্লান্তি কাটানোর জন্য সবাই হর্ন বাজিয়ে
একটা অর্কেস্ট্রা শুরু করে—
যা শুনলে মনে হয় ঢাকায় কোনো কনসার্ট হচ্ছে!আর ফেসবুকে আছে অতিসচেতন কিছু ভদ্রজন,
তারা জানেন—কী খেলে মেধা বাড়ে,
কীভাবে দুই টাকায় দেশ উন্নত করা যায়,
আর কিভাবে অন্যের সব ভুল নাক গলিয়ে ঠিক করে দিতে হয়।( রম্য গদ্য কবিতা )
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



যাপিত জীবনের যত অসংগতি, ঠাট্টার ছলে উঠে এসেছে। রম্য কবিতা হলেও, ভাবায় বেশ।