-
উধাও
———আকাশ ছেয়ে গেছে কৃষ্ণবর্ণ মেঘদলে ,
দলবেঁধে ছুটছে তারা বিরতি হীন।
ওদের মত ছুটতে পারলে বেশ হতো !
ভেজা দমকা হাওয়ারাও ছুটছে
কৃষ্ণ মেয়ের পিছু পিছু ।
কে জানে কোন বাগানের রজনীগন্ধার ,
গন্ধে কোচর ভরে ছুটেছে দামাল বাতাস ?
মেঘ বালিকার কুঞ্চিত এলো চুলে
ছোঁয়াবে প্রেমের সুগন্ধি পরাগ!
কোথা হতে কখন যেন কিছু
হান্সুহানার সৌরভ , ছুঁয়ে গেল কি
আমাকেও হঠাৎ ?
আমি রইলাম দাঁড়িয়ে বাতায়নেই
মনটা হলো কোথাও উধাও।1 Comment
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


আপনার কবিতার সূত্রে প্রকৃতির মাঝে আমার মনটাও উধাও হয়ে গেলো