Profile Photo

কাশফিয়া নাহিয়ানOffline

  • kashfianahian
  • কবিতা- নরকের কীট

    থাক তোরা নরকের কীট হয়ে
    মুখ বুঁজে পড়ে থাক সব কিছু সয়ে।
    কেমন লাগে মনুষ্যত্ব হারিয়ে
    কেমন লাগে অন্যের স্বপ্নের ভগ্নস্তুপে দাঁড়িয়ে
    কিভাবে বাঁচিস আদর্শ ছাড়া
    আয়নায় কিভাবে দেখিস নিজের চেহারা
    কিভাবে মানুষ হয় এতটা নির্লজ্জ
    নিজেদের দিকে তাকিয়ে লাগে না অসহ্য!
    তোরা যেখানেই যাবি অপশক্তিকে দিবি ছড়িয়ে
    সৃষ্টিকর্তা তোদের নৈতিকতার পথ থেকে দিয়েছে সরিয়ে
    তোরা বিষাক্ত,তোরা অপয়া,তোরা লোভী
    তোরা নিষ্ঠুর,তোরা কদর্য,তোরা পাপী
    নিজেদের উপর ঘৃণা লাগে না এত অভিশাপ কুড়িয়ে
    জাহান্নামের আগুন তোদের দেবে জ্বালিয়ে।

    6
    5 Comments
    • কেমন লাগে মনুষ্যত্ব হারিয়ে,
      কেমন লাগে অন্যের স্বপ্নের ভগ্নস্তুপে দাঁড়িয়ে-
      কিভাবে বাঁচিস আদর্শ ছাড়া..!

    • প্রতিটি শব্দে মানুষ নামের কলংকদের উদ্দেশ্যে তিব্র ঘৃণা প্রকাশিত

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar