Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • “সুন্দর রাত” (Die Schöne Nacht বা The Beautiful Night) হচ্ছে জগদ্বিখ্যাত জার্মান কবি, নাট্যকার, চিত্রশিল্পী, ঔপন্যাসিক, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ জোহান ভোল্ফগাং ফন গ্যেটের একটি বিখ্যাত কবিতা । এটি মূলত Wilhelm Meisters Lehrjahre উপন্যাসের একটি অংশ । কবিতাটি রাতের সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর চিত্র প্রকাশ করে যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য, নীরবতা, শান্ত প্রভাব এবং নক্ষত্রের আলো মানুষের হৃদয়ে প্রশান্তি ও আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে । এ কবিতাটি রাতের সৌন্দর্যের প্রতি কবির গভীর উপলব্ধি এবং প্রকৃতির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ । জার্মান ভাষার সবচেয়ে প্রভাবশালী এ লেখকের বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meisters Lehrjahre, Götz von Berlichingen (Goethe), Italian Journey ইত্যাদি ।

    সুন্দর রাত
    জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
    জার্মান থেকে অনুবাদ করেছেন: জন ফ্রেডেরিক নিমস
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
    ————————————
    এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
    ছেড়ে চলে যাচ্ছি; অন্ধকারের মধ্য দিয়ে,
    গোপনে, এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
    গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
    যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,
    মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
    ভূর্জবৃক্ষরা নতজানু হয়; তারা সুগন্ধ ছড়ায়
    মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
    এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
    কি নিস্তব্ধতা! অনুভূতির অন্তরাত্মা
    অকথ্য আনন্দে মেতে ওঠে ।
    পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
    নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
    তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,
    তার সাথে এক রাতের জন্য ।

    তথ্যসূত্র: The Poetry Foundation ।

    2
    4 Comments
Skip to toolbar