-
অমরত্বের সাধ
…………………… র. জামিল
শ্রেষ্টত্বের দাবিতে লিখতে বসিনি।
জড়তার পদাঘাতে মৃতপ্রায় কথা গুলো তুলে ধরতে
আমার কবি হওয়া।
ভালোবাসার মুক্ত বাতাসে উড়তে চেয়েছি
সারাটা জীবন,
সে স্বপ্ন চুরি করে
অনেকেই আজ স্বপ্নচারী।
জীবন নিয়ে লিখেছি কত শত,
কত রঙ, কত আলো।
আর আজ,
আমার জীবনে আলো নেই,
বাইরে জোৎস্নার মাখামাখি।
জীবনের যোগফলটা মেলানো হয় নি,
ফলাফলের অংকে
শুধু সুর আর ছন্দ,
কখনো কখনো অনুভুতির পংক্তিমালা।
পাওয়া না পাওয়ার হিসাব মেলানো –
আমার কাজ নয়,
আমি উন্মাদ সৃষ্টি সুখে, আকুল ভাবে ব্যকুল আমি অমরত্বের নেশায়।
জীবনের শেষ বেলায় লিখতে বসে,
এলোমেলো বর্ণগুলো
জড়িয়ে যাচ্ছে
কলমের মুখে।
একটি প্রশ্ন বারেবারে ফিরে আসে-
আমি কি পারব আমারে বাঁচাতে
মরনের পরে
যুগ হতে যুগে?2 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Shoriful Shoron
@shoriful-shoron
মাহমুদুল হাসান
@hasan-mahamud
Jannatun Nur
@jannatun-nur
রাহেনা বেগম
@rahena-begum
মিথিলা কনক
@methila06
পি.কে. সরকার
@pksarker
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas

আমি কি পারব আমারে বাঁচাতে
মরনের পরে
যুগ হতে যুগে?………………… এর জবাব কেবল মহাকাল দিতে পারে।