-
DNA
———
🧬 ডিএনএ সবচেয়ে নিচ্ছিদ্র এবং দক্ষ তথ্য সংরক্ষণ ব্যবস্থা হিসেবে পরিচিত । মাত্র এক গ্রাম ডিএনএ তাত্ত্বিকভাবে ২১৫ পেটাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে অর্থাৎ ২১৫ মিলিয়ন গিগাবাইট ।
তথ্য সংরক্ষণের মাধ্যম হিসেবে ডিএনএ এর সম্ভাবনা নিহিত আছে এটির আণবিক গঠন এবং তথ্য ঘনত্বের উপর । ডিএনএ এর প্রতিটি সরু অংশ (Strand) চারটি নিউক্লিওটাইড দিয়ে গঠিত যেমন: অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন- যেগুলোর ভিত বা ঘাঁটি জোড়ায় বাইনারি ক্রমধারায় মানচিত্রকরণ করে ডিজিটাল তথ্যকে গুপ্ত প্রণালিতে বা সঙ্কেতাক্ষরে (Encode) ব্যবহার করা যেতে পারে (যেমন: 00 = A, 01 = C ইত্যাদি) । যেহেতু ডিএনএ ন্যানোমাপনী (Nanoscale), তাই এর তথ্য ঘনত্ব অসাধারণভাবে বেশি । ন্যানো মাপনী হচ্ছে এক ধরনের পরিমাপের একক যা এক মিটারের একশ কোটি ভাগের এক ভাগের সমান (১ ন্যানোমিটার = ১০⁻৯ মিটার) । ডিএনএ এর আণবিক স্থিতিশীলতার কারণে এটি সহস্রাব্দ ধরে তথ্য সংরক্ষণ করতে পারে যদি উপযুক্ত পরিবেশে (ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার পরিবেশ) রাখা হয় । চৌম্বকীয় বা আলোকীয় সংরক্ষণাগারের বিপরীতে ডিএনএ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় না এবং এর জন্য ধ্রুবক শক্তি নিবেশ করার প্রয়োজন হয় না । উল্লেখ্য যে: ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (DNA বা Deoxyribonucleic Acid) হচ্ছে একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে । সকল জীবের মধ্যেই ডিএনএ জিনোম থাকে । জিনোম হচ্ছে কোনো একটি জীবের নীলনকশা অথবা একটি জীবের সম্পূর্ণ ডিএনএ এর সেট, যা তার বংশগতির জন্য প্রয়োজনীয় সকল তথ্য ধারণ করে । এটি জীবের গঠন, বৃদ্ধি এবং কার্যাবলীসহ সমস্ত বৈশিষ্ট্যকে নির্ধারণ করে ।তথ্যসূত্র: Science Sphere (Facebook page), উইকিপিডিয়া, আন্তর্জাল ।
1 Comment
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92

বংশগতির বাহক ডিএনএ সম্পর্কে অনেক কিছু জানলাম (যদিও বেশিরভাগ তথ্যই আমার বোধগম্যতার বাহিরে)