Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    10 months, 2 weeks ago

    “রঙিন ছাতা”
    _ জে,এফ,

    ছোট্ট রাফি খুব দুষ্টু, কিন্তু খুব ভালো মনের ছেলে। বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার সময় ওর বন্ধুরা সবাই রঙিন ছাতা নিয়ে আসে। রাফির কোনো ছাতা নেই। ওর বাবা অনেক আগে মারা গেছেন, আর মা ঘরে কাপড় সেলাই করে কোনোমতে সংসার চালান।

    একদিন বৃষ্টি ভেজা সকালে, রাফি স্কুলে যাচ্ছিল ভিজে ভিজে। বন্ধুদের কেউ কেউ বলল,
    “তোর তো ছাতা নেই! ভিজে যাবি, থেকে যা ঘরে!”

    রাফি কাঁদতে কাঁদতে বলল, “আমার মা বলেছে, পড়া কখনো ফাঁকি দেওয়া যাবে না।”

    সবাই হাসল। রাফি চুপ করে ভিজে স্কুলে গেল।

    সন্ধ্যায়, রাফি বাড়ি ফিরে দেখে, মা একটা পুরনো বড় শাড়ি ছিঁড়ে একটা মজবুত ছাতা বানিয়ে রেখেছেন।
    মা বললেন,
    “সবার মত রঙিন না হলেও, এটা কিন্তু ভালোবাসায় বানানো।”
    রাফি মাকে জড়িয়ে ধরে বলল,
    “তুমি সবার চেয়ে ভালো, মা।”

    পরদিন বৃষ্টির মধ্যে সেই ছাতা মাথায় দিয়ে যখন রাফি স্কুলে গেল, বন্ধুরা অবাক!
    কেউ বলল, “এই ছাতাটা তো খুব আলাদা!”
    রাফি হেসে বলল, “এটা আমার মায়ের ছাতা। মা যেমনই হোক, মা-ই সবচেয়ে আপন। বাকি সবাই তো শুধু ভালো সময়ের বন্ধু!”

    নৈতিক শিক্ষা:
    মা কখনো সন্তানকে ছেড়ে যায় না, কিন্তু দুনিয়া ভালো সময় দেখলে পাশে থাকে, আর খারাপ সময়ে মুখ ফিরিয়ে নেয়।

    1
    2 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar