Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    • 1 year, 3 months ago

    সোনালী স্বপ্ন 🏵️
    (মাইলষ্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের স্বরণে)
    —জাহিদুল জামি।

    আমি অনি…
    স্কুলের জানালায় হাত রেখে বলতাম,
    “বড় হলে অ্যাস্ট্রোনট হবো!”
    আজ আকাশটাই আগুন হয়ে ঝরে পড়ে আমার চোখে—
    আমার স্বপ্ন আর নেই, কেবল পুড়ে যাওয়া হাত…
    আমি রাফি…
    ছবি আঁকতাম। স্যার বলতেন,
    “তুই একদিন অনেক বড় শিল্পী হবি!”
    আজ আমার রঙগুলো মিশে গেছে
    ধোঁয়ার কালো গর্তে,
    আমার আঙুলগুলো নেই
    কেবল কাঁদে পেন্সিলটা…
    আমি সামিরা…
    শ্রেণীকক্ষে কবিতা বলতাম
    “আমার বাংলাদেশ সোনার দেশ..
    আজ ওই দেশের ছাদটাই ভেঙে পড়ে
    আমার মাথার ওপর চিরকালীন বিদায়ের মতো
    শিক্ষিকা বলতেন,
    “সাবধানে সিঁড়ি বেয়ে নামো!”
    আজ তিনিও শুয়ে আছেন আমাদের পাশে
    এক হাতে খাতা, অন্য হাতে এক মৃত ফুল
    মনে হয় যেন তিনিও বোর্ডে লিখছেন
    “বিসর্জিত প্রাণ – আজকের পাঠ”
    স্কুলের ঘন্টা বাজেনি আজ,
    তবুও সবাই চলে গেছে নিঃশব্দভাবে
    সারি সারি খালি জুতো,
    রক্তমাখা ব্যাজ,
    চুপচাপ পড়ে আছে বোর্ডে লেখা
    “আমার প্রথম কবিতা”
    আমাদের মায়েরা ছুটে এসে কাঁদে,
    কিন্তু আমরা আর ফিরবো না
    আমরা ঘুমিয়ে আছি, কিন্তু ঘুম না…
    এই ঘুমে কেউ স্বপ্ন দেখে না
    এই ঘুমে চোখই নেই…
    এই তো ছিল সোনালী স্বপ্ন
    একেকটি স্কুলব্যাগ একেকটি জানালার
    পাশে দাঁড়ানো আশা, সব এখন ছাই হয়ে
    উড়ে যাচ্ছে বিশাল শহরের ওপর দিয়ে
    তোমরা যারা বেঁচে আছো, শোনো
    এই মৃত্যু শুধু মৃত্যু না,
    এই কান্না শুধু কান্না না…
    এই হাহাকার এক জাতির দায়
    আমরা তো চেয়েছিলাম শুধু একটা স্বপ্ন দেখতে।

    জুলাই ২১,২০২৫

    3
    1 Comment
    • একটি শিশু, একটি স্বপ্ন, স্বপ্নভংগের এই বেদনার কোন ক্ষতিপুরন হয় না।

Skip to toolbar