Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • জগদ্বিখ্যাত জার্মান কবি, নাট্যকার, ঔপন্যাসিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী এবং রাজনীতিবিদ জোহান ভোল্ফগাং ফন গ্যেটের অন্যতম বিখ্যাত কবিতা হচ্ছে “জলরাশির উপর আত্মার গান” । জার্মান ভাষার সবচেয়ে প্রভাবশালী এ লেখকের প্রসিদ্ধ রচনাগুলোর মধ্যে রয়েছে The Italian Journey, Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meisters Lehrjahre, Götz von Berlichingen (Goethe) ইত্যাদি ।

    জলরাশির উপর আত্মার গান
    কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
    —————————————————–
    মানুষের আত্মা পানির মতো:
    এটি স্বর্গ থেকে আসে, এটি স্বর্গে উড়ে যায় ।
    এবং তারপর আবার পৃথিবীতে নেমে আসে,
    চিরকাল পরিবর্তনশীল ।
    উঁচু পাথুরে প্রাচীর থেকে উজ্জ্বল প্লাবন নেমে আসে,
    অতঃপর মসৃণ পাথরের উপর,
    মেঘলা ঢেউয়ের মাঝে নম্রভাবে ছড়িয়ে পড়ে
    এবং সাদরে স্বাগত হয় ।
    অবগুণ্ঠন- এটি উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়,
    মৃদু গুঞ্জন, অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যায় ।
    খাড়া পাহাড়ের ঢালগুলো এর অগ্রগতির বিরোধিতা করে,
    ক্রোধে ফেনিল হয়ে ধাপে ধাপে তলদেশে নেমে আসে ।
    এখন এটি নিঃশব্দে তৃণভূমির মধ্য দিয়ে সমতল নহর
    এবং নিকষিত হ্রদে,
    প্রতিটি নক্ষত্রমণ্ডল আনন্দে উঁকি দেয় ।
    বাতাস হচ্ছে জলের প্রেমময় প্রণয়ী;
    উত্তাল ঢেউয়ের সমস্ত ফেনার সাথে বাতাস মিশে যায় ।
    মানুষের আত্মা পানির মতো!
    মানুষের ভাগ্য বাতাসের মতো!

    তথ্যসূত্র: সিম্পল-পোয়েট্রি.কম ।

    3
    5 Comments
    • প্রকৃতি ও মানবসত্তার অপূর্ব সাদৃশ্য, ছন্দময় রূপক এবং দার্শনিক ব্যঞ্জনায় ভরপুর এই অনুবাদটি পাঠককে নান্দনিকভাবে ভাবায়—”মানুষের আত্মা পানির মতো, আর তার ভাগ্য বাতাসের মতো!”

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারন একটি কবিতা আর অসাধারন অনুবাদ।

Skip to toolbar