Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কায়াহীন কারাগার
    ~ শরীফ এমদাদ হোসেন

    কত আর লিখবো দেয়াল লিখন
    দুষ্টচক্রের
    মনের দেয়ালে ভরা জঞ্জাল যতো,
    পারিনি উপড়াতে আজও
    আজও কুহকের অন্ধকারে ডুবে আছে মন
    অসুখের মতন
    পারিনি ছাড়াতে তারে, পারিনি তাড়াতে তারে
    আরো তারে আঁকড়ে ধরে বারেবার
    ভাবি, এই ছিলো নেশার স্বপন আগেকার।

    কত আর বলবো ভালোবাসি দেশ মাটি, মা,
    মায়ের ভাষা
    বুকের ভেতরে রাখা স্মৃতিময় ‘৭১
    নামধাম পিতৃপরিচয়
    সবুজ শ্যামলে মেশা এই নদী মাঠ
    আমার জান্নাত নিশ্চয়

    আর কত জানাবো সোচ্চার
    এই সবুজ বৃক্ষ তৃণলতা ফুল ফল পাখির দেশে
    হায়েনারা চিরকাল দুঃস্বপ্ন আঁকে
    কী করে রুখবো অন্ধকার?
    গোটাদেশ আজ এক কায়াহীন কারাগার।
    __________________________________________

    3
    1 Comment
Skip to toolbar